Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে প্রথম, জম্মু-কাশ্মীর বিধানসভার ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে

এরই মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভায় এক তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। 

দেশে প্রথম, জম্মু-কাশ্মীর বিধানসভার ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হচ্ছে

শেষ আপডেট: 30 November 2023 14:59

দ্য ওয়াল ব্যুরো: সংসদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল পাশ হয়েছে গত মাসে। নতুন সংসদ ভবনে সেটাই ছিল প্রথম বিল। যদিও সংসদে সংরক্ষণ কবে চালু হবে স্পষ্ট করেনি কেন্দ্রীয় সরকার। 

এরই মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভায় এক তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। 

৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সেই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে আসন সংরক্ষণের বিল পেশ করবেন বলে ঠিক আছে। 

পুদুচেরি বিধানসভাতেও ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। 

জম্মু-কাশ্মীরে এবছর বিধানসভার ভোট হওয়ার কথা আছে। ২০১৯ এর ৫ অগাস্ট থেকে সেখানে বিধানসভা নেই। জম্মু কাশ্মীরের উপর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সময় বিধানসভা ভেঙে দেওয়া হয়। জম্মু কাশ্মীর থেকে আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করা হয় লাদাখকে। অন্যদিকে, জম্মু কাশ্মীরেরও রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়। লাদাখ আলাদা হওয়ার পর জম্মু কাশ্মীরে এখন বিধানসভার আসন সংখ্যা দাঁড়িয়েছে ৯০।


```