Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

৪০০টি তুরস্কের ড্রোন দিয়ে ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, জানাল ভারতীয় সেনা

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংও। তিনি জানান, ভারতকে আক্রমণ করার জন্য বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টাও করেছিল পাকিস্তান।

৪০০টি তুরস্কের ড্রোন দিয়ে ৩৬ জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, জানাল ভারতীয় সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 9 May 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধের পর থেকেই সীমান্তে 'যুদ্ধ' পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। ভারতের ওপর ড্রোন হামলার (Drone Attack) চেষ্টা করেছিল পাকিস্তান (Pakistan)। তবে তা প্রতিহত করে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। পাকিস্তানের একাধিক শহরে বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ভারতীয় বিদেশ মন্ত্রক এবং সেনার তরফে জানানো হল ঠিক কত বড় হামলা করার চেষ্টা করেছিল পড়শি দেশ। 

ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। সবকটিই ছিল তুরস্কের তৈরি ড্রোন। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিটা ড্রোন ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি এমনটাই জানান। কিন্তু হঠাৎ ড্রোন হামলা কেন করতে চেয়েছিল পাকিস্তান? কর্নেলের বক্তব্য, ভারতের নানা গোপন তথ্য হাতানোর ছক ছিল। তার জন্যই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে সবকটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে এবং তা ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোফিয়া। 

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংও। তিনি জানান, ভারতকে আক্রমণ করার জন্য বেসামরিক বিমানকে ঢাল করার চেষ্টাও করেছিল পাকিস্তান। যুদ্ধ আবহে নিজেদের আকাশসীমা এই জন্যই তাঁরা বন্ধ করেনি, যাত্রীবাহী বিমান উড়তে দিয়েছিল। এইভাবেই আড়ালে থেকে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বার বার ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করে। ছক ছিল, সীমান্তবর্তী সেনা ক্যাম্প উড়িয়ে দেওয়ার। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছে। 

বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীর থেকে শুরু করে গুজরাট, রাজস্থান, পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চলে হামলার ছক করেছিল পাকিস্তান। ড্রোনের সাহায্যে মিসাইল লঞ্চ করেছিল তারা। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে সেগুলি নাস্তানাবুদ হয়। কোনও মিসাইল ভারতের মাটি ছোঁয়া তো দূর, মাটির ৫০০ মিটারের মধ্যেও আসতে পারেনি। পাকিস্তানের সেই হামলার চেষ্টা প্রতিরোধ করার পরই ভারত ইতিমধ্যে কড়া হুঙ্কার দিয়ে বলেছে, 'আমাদের আকাশ, আমরা নিয়ন্ত্রণ করি...' 

'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরই পাকিস্তান সীমান্তে আক্রমণ করার গতি বাড়িয়েছে। লাগাতার গুলিবর্ষণ করে ইতিমধ্যে একাধিক ভারতীয়কে মেরেছে পাক সেনা। জওয়ানও শহিদ হয়েছেন। তবে পিছিয়ে নেই ভারতীয় সেনাও। পাল্টা হামলায় ৭ পাক মদতপুষ্ট জইশ জঙ্গিকে খতম করেছে তাঁরা। একই সঙ্গে, একাধিক পাক সেনাও ভারতের হামলায় কুপোকাত হয়েছে। এরপরই কার্যত দু'দফায় ড্রোন হামলা করার পরিকল্পনা করে পাকিস্তান। সেটাও ভারতের এয়ার ডিফেন্সের দ্বারা ব্যর্থ হয়।


```