Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেউ দেন গাছেদের ভাষা, কেউ প্রাণ ফেরান মৃতপ্রায় শিল্পের, পদ্মশ্রী-মঞ্চের আলো প্রান্তিক ৩০

তাঁরা সকলেই মূলস্রোতের বাইরে। ক্ষমতার অলিন্দ-ঘেঁষে চলতে পছন্দ করেন না। তাঁদের কেউ জীবন উৎসর্গ করেছেন অরণ্য সংরক্ষণে। কেউ একটি বিশেষ শিল্পমাধ্যমে পুরুষদের আধিপত্যকে অস্বীকার করে নারীদের কণ্ঠে ভাষা জুগিয়েছেন।

কেউ দেন গাছেদের ভাষা, কেউ প্রাণ ফেরান মৃতপ্রায় শিল্পের, পদ্মশ্রী-মঞ্চের আলো প্রান্তিক ৩০

পদ্মশ্রী ২০২৫

শেষ আপডেট: 26 January 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা সকলেই মূলস্রোতের বাইরে। ক্ষমতার অলিন্দ-ঘেঁষে চলতে পছন্দ করেন না। তাঁদের কেউ জীবন উৎসর্গ করেছেন অরণ্য সংরক্ষণে। কেউ একটি বিশেষ শিল্পমাধ্যমে পুরুষদের আধিপত্যকে অস্বীকার করে নারীদের কণ্ঠে ভাষা জুগিয়েছেন। সমাজ ও সংস্কৃতির ছায়ায় থাকা এমনই ৩০ জন ব্যক্তিত্বকে স্পটলাইটের আলোয় নিয়ে এসেছে এবারের ‘পদ্ম-সম্মান’। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে সমস্ত পদ্মভষণ, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী প্রাপকের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে জায়গা করে নিয়েছেন লিবিয়া লোবো লোবো সারদেশাই, বিজয়লক্ষ্মী দেশামানে, পান্ডি রাম মান্ডাভিরা। কাজের ক্ষেত্র আলাদা হলেও মিল এক জায়গাতেই—তাঁরা প্রত্যেকে অন্তেবাসী।

গোয়া তখন পর্তুগিজদের অধীনে। ততদিনে সাতচল্লিশের স্বাধীনতার সূর্য উঠে গেছে। তবু কোঙ্কণ উপকূলবর্তী (অধুনা) দেশের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটি পরাধীনই রয়েছে। এই অবস্থায় ১৯৫৫ সাল নাগাদ ঘন জঙ্গল পরিবৃত অঞ্চলে ‘ভয়েস অফ ফ্রিডম’ নামে একটি অন্ডারগ্রাউন্ড রেডিও স্টেশনের সূচনা করেন লিবিয়া লোবো সারদেশাই। একা হাতে। সাধারণ মানুষকে পর্তুগিজ অপশাসনের অবসান ঘটিয়ে এগিয়ে আসার জন্য অনুপ্রাণিত করেন তিনি। স্বাধীনতার লড়াইয়ের এই শতায়ু বীরাঙ্গনাকে পদ্মশ্রীর মঞ্চে কুর্নিশ জানানো হয়েছে।  

ঢাকবাদ্য পুরুষ-অধ্যুষিত। আজ বলে নয়। বরাবর। এই স্টেরিওটাইপের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন গোকুলচন্দ্র দে। পুরুষ নয়, ঢাকের কাঠি তুলে দিয়েছেন নারীদের হাতে। ইতিমধ্যে প্রায় দেড়শো জন মহিলা বাদ্যকর গোকুলবাবুর প্রশিক্ষণে ঢাক বাজানোয় পারদর্শী হয়ে উঠেছেন। তাঁদের কথা মাথায় রেখে হাল্কা ওজনের (প্রথাগত বাদ্যের চেয়ে দেড় কেজি কম) বিশেষ ঢাকও তৈরি করেছেন গোকুল দে। আন্তর্জাতিক মঞ্চে ঢাককে তুলে ধরেছেন। বাজিয়েছেন পণ্ডিত রবিশঙ্কর ও উস্তাদ জাকির হুসেনের পাশে দাঁড়িয়ে। এ বছর তিনিও পেয়েছেন পদ্মশ্রী সম্মাননা।

প্রাপকদের তালিকায় আরেকটি ব্যতিক্রমী নাম স্যালি হোলকার। বছর বিরাশির এই মহিলাও হয়ে উঠেছেন নারী স্বাধীনতার প্রতীক। পাশাপাশি দেশের মৃতপ্রায় বয়নশৈলী মাহেশ্বরী রীতির পুনরুজ্জীবনও ঘটিয়েছেন। ৩০০ বছরেরও বেশি প্রাচীন এই বস্ত্রবয়নশিল্পের ঘরানা। আমেরিকায় জন্মানো স্যালি দেশের নষ্টকোষ্ঠী উদ্ধার করেছেন। ফিরিয়ে দিয়েছেন জীবন। তার জন্য মধ্যপ্রদেশের মাহেশ্বরে খুলেছেন হ্যান্ডলুম স্কুল।

এই তালিকায় ঠাঁই মিলেছে অঙ্কলজিস্ট বিজয়লক্ষ্মী দেশামানের, যিনি দুঃস্থ নাগরিকদের বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার পরিষেবা দিয়ে থাকেন। রয়েছেন চৈত্রম দেবচন্দ পাওয়ার, যিনি মহারষ্ট্রের ৪০০ একর অরণ্য সংরক্ষণের দায়িত্ব স্বেচ্ছায় নিজের হাতে তুলে নিয়েছেন। পান্ডি রাম মান্ডভি আদিবাসী সংগীতশিল্পী। যিনি ‘সুলুর’ নামের বিশেষ সুরেলা শিসের জন্মদাতাও বটে। উত্তরাখণ্ডের নবতিপর সমাজসেবী রাধা বাহিন ভাট ছোট ছোট মেয়েদের শিক্ষার আলোকবৃত্তে আনতে চেয়ে অনলস পরিশ্রম করে গেছেন, যুক্ত রয়েছেন পরিবেশ রক্ষার আন্দোলনে। বণ্যপ্রাণ গবেষক ও মারাঠি লেখক মারুতি ভুজঙ্গারো চিতমপল্লি নব্বই পেরিয়েও একই রকম দৃপ্ত, সচল। বহু অজানা পাখি, জন্তু ও গাছেরা পেয়েছে তাদের স্বীকৃতি। কারণ, তাঁদের নাম-পরিচয় অভিধানের আকারে লিখে রেখেছেন মারুতি। 

দেশ শুধু মানুষ দিয়ে তৈরি নয়। মাটি দিয়েও গড়া। এর জন্য প্রকৃতিকেও স্বজন করে নিতে হয়। এবারের পদ্মশ্রী খেতাব এই প্রান্তিক অথচ গুরুত্বপূর্ণ বিষয়ের ভাষ্য হয়ে উঠেছে।


```