Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালিবোঝাই ডাম্পার, চাপা পড়ে মৃত্যু ২ বছরের শিশু ও তিন মহিলার

কাজ চলছিল বলে রাস্তা একেবারে সরু ছিল। তারই মধ্যে বালি বোঝাই ওই ডাম্পারটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালিবোঝাই ডাম্পার, চাপা পড়ে মৃত্যু ২ বছরের শিশু ও তিন মহিলার

উল্টে গেল ডাম্পার

শেষ আপডেট: 9 February 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক! বালিবোঝাই ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত্যু হল ২ বছরের শিশুর। নিহত তিন মহিলাও। ঘটনা গুজরাতের বনসকথা এলাকার।

মৃতদের নাম ইলাবেন ভাভোর (৪০), রেনুকাবেন গানওয়া (২৪), সোনালবেন নিনামা (২২), রুদ্র (২)। পুলিশ সূত্রে খবর, খেঙ্গারপুরা এলাকায় রাস্তার কাজ চলছে। শনিবারও সেখানেই কাজ করছিলেন ওই মহিলারা। তাঁদের একজনের শিশুও ছিল ঘটোনাস্থলে।

কাজ চলছিল বলে রাস্তা একেবারে সরু ছিল। তারই মধ্যে বালি বোঝাই ওই ডাম্পারটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। তারই নীচে চাপা পড়ে যান তিন মহিলা ও এক শিশু। এমনটাই জানিয়েছেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এসএম বারোতারিয়া।

অনেকক্ষণ ধরে বালির নীচে চাপা পড়ে ছিলেন তাঁরা। এর পরে ক্রেন, বুলডোজার এনে ওই ডাম্পার তোলা হয়। উদ্ধার করা হয় আহতদের। স্থানীয় সূত্রে খবর, তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঠিকই, কিন্তু সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


```