Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধুর জন্মদিনে মাইথন ঘুরতে গিয়ে দামোদরে ডুবে মৃত্যু! আর ফেরা হল না তিন নাবালকের

দামোদরে ডুবে যাওয়ার পর প্রায় এক দিন খুঁজে পাওয়া যায়নি কারও দেহ। অবশেষ বৃহস্পতিবার দুপুরের পর তিনজনের দেহ উদ্ধার হয়।

বন্ধুর জন্মদিনে মাইথন ঘুরতে গিয়ে দামোদরে ডুবে মৃত্যু! আর ফেরা হল না তিন নাবালকের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 November 2024 21:11

দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর জন্মদিনে ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল তিনজনের। জলে ডুবে মৃত্যু! গত বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে মাইথনের তিন টাওয়ারের কাছে। মৃতরা ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বাঁশেপুর, বারমেশিয়া ও নয়াবাজারের বাসিন্দা। মৃতদের নাম যুবরাজ সিং (১৬), জায়েদ হোসেন (১৬) ও নায়াফ গোদি (১৫)।

দামোদরে ডুবে যাওয়ার পর প্রায় এক দিন খুঁজে পাওয়া যায়নি কারও দেহ। অবশেষ বৃহস্পতিবার দুপুরের পর তিনজনের দেহ উদ্ধার হয়। তারপর মৃতদেহগুলি মাইথন আউটপোস্টের পুলিশ ময়নাতদন্তের জন্য ধানবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা সকলেই ধানবাদের গুরু গোবিন্দ সিং হাইস্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়া। 

ছয় বন্ধু মিলে একজনের জন্মদিন সেলেব্রেট করতে মাইথন গেছিল। তাঁদের মধ্যেই এই তিনজন দামোদরে স্নান করতে গিয়ে ডুবে যায়। ঘটনা ঘটার বেশ কয়েক ঘন্টা পরে পরিবারের সদস্যরা তা জানতে পারেন এবং দ্রুত সম্ভব মাইথন পৌঁছন। বাকি তিন বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, বুধবার বিকেল ৪টায় মাইথন বাঁধ দেখতে আসে তাঁরা। এরপর সবাই মিলে মাইথন বাঁধের নিচের তিন টাওয়ারের কাছে স্নান করতে নামে। কিছুপরেই আচমকা যুবরাজ, জায়েদ ও নায়াফ একে একে ডুবে যায়। 

এই ঘটনা চাক্ষুষ করে বাকি তিনজন কাউকে না জানিয়েই মাইথন থেকে ধানবাদে ফিরে যায়। সেখানেও কাউকে কিছু বলেনি তাঁরা। তবে বহুক্ষণ হয়ে যাওয়ার পরও যখন বাকি তিনজন আসেনি তখন সন্দেহ হয় পরিবারের। বাড়ি ফিরে আসা তিন কিশোরের সঙ্গে তারা যোগাযোগ করেন। কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনজন কিছু বলেনি। পরে তাদের ওপর চাপ দেওয়া হলে একজন জানায়, তারা মাইথন ড্যাম দেখতে গেছিল। সেখানে স্নান করতে নেমে তিনজন ডুবে গেছে।

বুধবারই স্থানীয় পুলিশ, সিআইএসএফ জওয়ান এবং স্থানীয় লোকজনরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু অন্ধকার নেমে আসায় বুধবার রাতে আর উদ্ধার কাজ হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হয়। দুপুরের মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়।


```