Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠাকুর দেখতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, পদপিষ্ট হয়ে এক শিশু সহ ৩ জনের মৃত্যু

স্থানীয় সূত্রের খবর, ফি-বারের মতো এবারেও দশেরা উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছিল গোপালগঞ্জে। কিন্তু সেখানে ছিল না কোনও পুলিশি প্রহরা।

ঠাকুর দেখতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, পদপিষ্ট হয়ে এক শিশু সহ ৩ জনের মৃত্যু

শেষ আপডেট: 24 October 2023 10:41

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুর দেখতে গিয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার হলেন দর্শনার্থীরা। পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশু সহ ৩ জনের। বাকি ২ জন মহিলা। সোমবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে।

ঘটনায় আহতের সংখ্যা একাধিক। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, ফি-বারের মতো এবারেও দশেরা উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছিল গোপালগঞ্জে। কিন্তু সেখানে ছিল না কোনও পুলিশি প্রহরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধের পর থেকেই ঠাকুর দেখার ভিড় বাড়ছিল। আচমকাই হুড়মুড়িয়ে বহু মানুষ মণ্ডপে ঢুকে পড়েন। এরপরই শুরু হয় ঠেলাঠেলি। তারই জেরে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, একদিকে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় অন্যদিকে মেলার ভিড়। পুলিশ না থাকায় শুরু থেকেই বিশৃঙ্খলা হচ্ছিল। প্যান্ডেলে ঢোকার সময় সেই ধাক্কাধাক্কিতে একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধার করাকে কেন্দ্র করেই শুরু হয় ঠেলাঠেলি। তারই জেরে পদপিষ্টের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের কর্তারা।

প্যান্ডেল এবং মেলা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য জুতো। আনন্দ উৎসবে গিয়ে এভাবে চরম পরিণতি নেমে আসায় এলাকায় রীতিমতো শোকের ছায়া। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। কী কারণে মেলা এবং প্যান্ডেলে পুলিশ ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা।


```