Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তিনজনকে লক্ষ্য করে গুলি দিল্লির রাস্তায়! একজনের মৃত্যু, গ্রেফতার তিন নাবালক

নাদিম নামের এক যুবক তাঁর দুই বন্ধুকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। সেই সময়ই বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

তিনজনকে লক্ষ্য করে গুলি দিল্লির রাস্তায়! একজনের মৃত্যু, গ্রেফতার তিন নাবালক

দিল্লিতে গুলিতে মৃত্যু যুবকের

শেষ আপডেট: 9 November 2024 15:56

দ্য ওয়াল ব্যুরো: স্কুটার নিয়ে বাড়ি ফিরছিল তিন বন্ধু। তাদের লক্ষ্য করে চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু এবং বাকি দুজন গুরুতর আহত হয়েছেন। দিল্লির রাস্তায় এমন ঘটনায় স্বাভাবিকভাবে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সবথেকে চিন্তার বিষয়, গুলি চালানোর ঘটনায় তিন নাবালককে গ্রেফতার করা হয়েছে। 

উত্তর-পূর্ব দিল্লির কবীর নগর এলাকায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, নাদিম নামের এক যুবক তাঁর দুই বন্ধুকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল। সেই সময়ই বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাদিমের এবং বাকি দুজন এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রায় ১৩ রাউন্ড গুলি চালানো হয় বলে জানতে পেরেছে পুলিশ। শুধু তাই নয়, গুলি করার পর দুষ্কৃতীরা নিজেদের বাইক রেখে নাদিমের স্কুটার এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশেপাশে যারা ছিলেন তারাই আহতদের নিকটবর্তী গুরু তেজ বাহাদূর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ খুন এবং খুনের চেষ্টার অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করেছে। 

প্রাথমিক তদন্তের পর ইতিমধ্যে তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা জানতে পেরেছে, গ্রেফতার হওয়া নাবালকদের একজন নাদিমের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত পাওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছিল নাদিম। সেই সূত্রে এই খুনের ছক কিনা সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে অন্য কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তা দেখার জন্য।

এই তিনজন নাবালকই জ্যোতি নগরের কাছে একটি গুলি চালানোর ঘটনা জড়িত ছিল। কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানেও রাহুল নামে একজনের বাড়ির সামনে গুলি চালায় তারা। পুলিশ গ্রেফতার করার পর তাদের কাছ থেকে তিনটি পিস্তলও উদ্ধার করেছে। 


```