Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দুর্ঘটনায় কাতরাচ্ছেন ব্যক্তি, বাইক নিয়ে পালাল ৩ জন! ঘটনা বুমেরাং হয়ে ফিরল তাঁদেরই কাছে

২০২৩-এও এমন এক ঘটনা সামনে এসেছিল দিল্লি থেকে। এক ডকুমেন্টারি নির্মাতা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তাঁকে বাঁচানোর বদলে তাঁর গো প্রো, মোবাইল ফোন হাতাতে ব্যস্ত ছিল লোকজন।

দুর্ঘটনায় কাতরাচ্ছেন ব্যক্তি, বাইক নিয়ে পালাল ৩ জন! ঘটনা বুমেরাং হয়ে ফিরল তাঁদেরই কাছে

শেষ আপডেট: 16 January 2025 01:38

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মেহরাউলি-গুরুগ্রাম রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছিলেন এক ব্যক্তি। তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে সাহায্য করার বদলে বাইকটি নিয়ে পালান তিন যুবক। বেশি দূর যেতে পারেননি। তাঁরাও দুর্ঘটনার সম্মুখীন হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

কর্মফলে অনেকেই বিশ্বাস করেন। কর্মফলেরই এক বিরাট উদাহরণ মিলল দিল্লির এই ঘটনায়। ১১ তারিখ রাত ৩ টে নাগাদ বিকাশ নামের এক ব্যক্তি মেহরাউলি-গুরুগ্রামের রাস্তায় দিয়ে যাচ্ছিলেন। বাইকটি স্কিড করে ও তিনি ছিটকে যান। ওই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ফতেপুর বেরীর  উদয় কুমার, টিঙ্কু  ও পরমবীর। 

তিনজন বিকাশকে দেখেন রক্তাক্ত অবস্থায়। তাঁকে ন্যূনতম সাহায্যটুকু দূর, তাকিয়ে পর্যন্ত দেখেননি ওই তিন যুবক। রক্ত ঝড়তে থাকলেও বিকাশকে দেখে সামান্য সহানুভূতিও জাগেনি তাঁদের। কিন্তু বিকাশের বাইকটির দিকে নজর ছিল। ফলে বাইকটি নিয়ে পালিয়ে যান টিঙ্কুরা। 

কিছু দূর যাওয়ার পরই তাঁরাও দুর্ঘটনার সম্মুখীন হন। তিনজনের মধ্যে উদয় কুমারের অবস্থা আশঙ্কাজনক। রয়েছেন কোমায়। বাকি দুজন সুস্থ রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এই তিনজনই ড্রাগ অ্যাডিক্ট। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

২০২৩-এও এমন এক ঘটনা সামনে এসেছিল দিল্লি থেকে। এক ডকুমেন্টারি নির্মাতা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তাঁকে বাঁচানোর বদলে তাঁর গো প্রো, মোবাইল ফোন হাতাতে ব্যস্ত ছিল লোকজন।

এই অসহিষ্ণুতার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রকের তরফে গুড সামারিটান পুরস্কার আনা হয় কয়েক বছর আগে। চলতি সপ্তাহে পুরস্কারের অর্থের পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়। যাতে মানুষ আরও অনেক বেশি সংবেদনশীল হয় এবং এমন কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে পারে। 


```