Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিল্লির প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক! তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্কুল থেকে বের করে আনা হয়।

দিল্লির প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক! তড়িঘড়ি বের করা হল পড়ুয়াদের, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

দিল্লির নামী তিনটি স্কুলে বুধবার সকালে বোমাতঙ্ক ছড়ায়

শেষ আপডেট: 1 May 2024 10:46

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে রাজধানীতে বোমাতঙ্ক। দিল্লির প্রায় ১০০টি স্কুলে বুধবার সকালে বোমাতঙ্ক ছড়ায়। হুমকি ইমেল আসতেই স্কুলগুলিতে হুড়োহুড়ি পড়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে স্কুল থেকে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ুর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে খবর পাওয়া যায়। বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে, কর্তৃপক্ষের কাছে এমনই হুমকি ইমেল এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ১০০টি স্কুলে হুমকি মেল এসেছে। যার মধ্যে পাঁচটি স্কুল রয়েছে দক্ষিণ-পূর্ব দিল্লিতে এবং তিনটি স্কুল পূর্ব দিল্লিতে। 

এরই মধ্যে এদিন একটি স্কুলে পরীক্ষা চলছিল। মাঝপথে পরীক্ষা থামিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেওয়া হয়। চলছে তল্লাশি। 

দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ”প্রাথমিক তদন্ত থেকে দেখা গিয়েছে, বহু জায়গাতেই একই মেল পাঠানো হয়েছে। একই ধাঁচের হুমকি দেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।”

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বোম্ব স্কোয়াড, দমকল বাহিনী। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ সকাল সাড়ে ১০ পর্যন্ত সব স্কুলেই তল্লাশি জারি রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই পাওয়া যায়নি। 

অভিভাবকদের স্কুল থেকে মেল পাঠিয়ে পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে। এদিকে হুমকি মেলের বিষয়টি ছড়িয়ে পড়়তেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলেও একই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছিল। গতকাল মঙ্গলবার কলকাতার রাজভবন, জাদুঘর এবং নবান্ন সহ একাধিক জায়গাতেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। যদিও তল্লাশি করে কোথাও কিছুই খুঁজে পাওয়া যায়নি। 


```