Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যৌনাঙ্গে ২৮টি সেলাই, মাথায় চোট! গোয়ালিয়রে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের চেষ্টা কিশোরের

পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চাটি ছাদে খেলছিল কিছুদিন আগে। তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই কিশোর। পরিচিত হওয়ায় পাশের বাড়ির দাদার সঙ্গে ঘর থেকে বেরোতে দুবার ভাবেনি শিশুটি।

যৌনাঙ্গে ২৮টি সেলাই, মাথায় চোট! গোয়ালিয়রে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর খুনের চেষ্টা কিশোরের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 February 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ু, ছত্তীসগড়ের পর এবার মধ্যপ্রদেশ। ফের আক্রান্ত শিশুকন্যা। অত্যাচারের মাত্রা শিউরে ওঠার মতো। গোয়ালিয়রে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও শারীরিক অত্যাচার করল কিশোর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। যৌনাঙ্গে পড়ল ২৮টি সেলাই। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চাটি ছাদে খেলছিল কিছুদিন আগে। তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই কিশোর। পরিচিত হওয়ায় পাশের বাড়ির দাদার সঙ্গে ঘর থেকে বেরোতে দুবার ভাবেনি শিশুটি। অভিযোগ, কিশোর ওই শিশুটিকে বাড়ির কাছেরই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়।

কিছুটা সময় গড়াতেই শুরু হয় শারীরিক অত্যাচার। শিশুটিকে ধর্ষণও করে কিশোর। ধর্ষণের পর সম্ভবত মেরে ফেলতে তার মাথা মেঝেতে ঠোকা হয় বার বার। মেয়েটি অজ্ঞান হয়ে যায়। পরিবারের লোকজন মেয়েকে ফিরতে না দেখে খোঁজ শুরু করে। ওই পরিত্যক্ত বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির মাথায় গুরুতর চোট রয়েছে। যৌনাঙ্গেও ক্ষত রয়েছে। যৌনাঙ্গে ২৮টি সেলাই পড়েছে। খুবই গুরুতর অবস্থা তার। তার সঙ্গে ঠিক কী কী হয়েছে জ্ঞান ফেরার পর তা বাবা-মাকে জানায় মেয়েটিই।

এদিকে, ছেলেটি সেসময় স্বাভাবিক অবস্থায় ছিল না বলে জানা গেছে। 

ঘটনাটির তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই ধরনের অপরাধের কোনও জায়গা নেই এই রাজ্যে। শিবপুরীর প্রশাসনকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এমন ঘটনা যাতে আর না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।


```