Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুম্বই হামলার মতো কুম্ভ মেলাতেও নাশকতার ছক কষেছিলেন রানা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

এত দিন লস অ্যাঞ্জেলেসের কারাগারে আটক ছিলেন তিনি। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন রানা।

মুম্বই হামলার মতো কুম্ভ মেলাতেও নাশকতার ছক কষেছিলেন রানা! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

তাহাউর রানা

শেষ আপডেট: 10 April 2025 21:43

দ্য ওয়াল ব্যুরো: 'লক্ষ্মী বারে' মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) অবশেষে আমেরিকা হয়ে দেশে ফেরাতে সফল হয়েছে নয়াদিল্লি (New Delhi)। সেই আবহেই সেই আবহেই জানা গেল ২০২১ সালে হরিদ্বারে আয়োজিত কুম্ভমেলাতেও (Haridwar Kumbh Mela) নাকি নাশকতার ছক কষেছিলেন তাহাউর।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে বিমানটি। রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল চক্রী ছিলেন রানাই।

বিবৃতিতে এনআইএ জানিয়েছে, "২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।" 

এই পরিস্থিতে এক সংবাদ মাধ্যমকে দেওয়া এনআইএ-র পদস্থ কর্তা লোকনাথ বেহেরা জানান, "২১ সালের হরিদ্বারের কুম্ভমেলাতেও নাশকতার ছক কষেছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর। শুধু তাই নয়, তার জন্য দক্ষিণ ভারতের কোচিন এলাকা থেকে বেশ কিছু সন্ত্রাসবাদীকেও নিয়োগ করেছিলেন তিনি।"  

এত দিন লস অ্যাঞ্জেলেসের কারাগারে আটক ছিলেন তিনি। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন রানা।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গেও যোগ ছিল তাহাউরের। পাশাপাশি জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর।


```