Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে ২৫টি বাঘ নিখোঁজ! হয়রান বন দফতরও

গত ১ বছরে এই জাতীয় উদ্যান থেকে অন্তত ২৫টি বাঘ উধাও হয়ে গেছে বলে রিপোর্ট এসেছে।

রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে ২৫টি বাঘ নিখোঁজ! হয়রান বন দফতরও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 November 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে পরপর বাঘ! বন দফতর বুঝে উঠতে পারছে না কী ভাবে এটা সম্ভব হচ্ছে। তাই ইতিমধ্যে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। 

গত ১ বছরে এই জাতীয় উদ্যান থেকে অন্তত ২৫টি বাঘ উধাও হয়ে গেছে বলে রিপোর্ট এসেছে। এমনিতে রণথম্ভোরে ৭৫টি বাঘ-বাঘিনী থাকে। তাদের মধ্যে থেকেই ২৫টির কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। বাঘগুলি কোথায় থাকতে পারে, সে বিষয়েও বন দফতরের কাছে কোনও খবর নেই। রাজ্যের মুখ্য বনসংরক্ষক পবন কুমার উপাধ্যায় জানিয়েছেন, গোটা বিষয়ের তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছেন তাঁরা। আগামী দু-মাসের মধ্যেই সেই কমিটি রিপোর্ট দেবে। 

পবন কুমার উপাধ্যায় জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে বাঘেদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। তবে এতদিনেও এর সঠিক কারণ খুঁজে বের করতে পারেননি তাঁরা। জাতীয় উদ্যানের মধ্যে থেকে কীভাবে বাঘগুলি বেরিয়ে অন্যত্র যেতে পারে সেটাও কেউ বুঝে উঠতে পারছেন না। এই প্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে, উদ্যানের মধ্যেই কোথাও বাঘগুলির মৃত্যু হতে পারে। তাও এতগুলি বাঘের মৃত্যু হলে সেটাও কী কারণে হতে পারে, সে উত্তরও মিলছে না। 

গোটা ঘটনা খতিয়ে দেখতে যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাতে রয়েছেন মুখ্য বনসংরক্ষক সহ বন দফতরের দুই উচ্চপদস্থ আধিকারিক। প্রাথমিকভাবে তাঁরা মনে করছে, বাঘগুলি নিখোঁজও হয়নি, মারাও যায়নি। কোনও ভাবে হয়তো জাতীয় উদ্যানের মধ্যে থাকা ক্যামেরাগুলিতে ধরা পড়ছে না। 

এছাড়া তাদের শিকার করা হয়েছে এমনও সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বন দফতর। তাদের সাফ কথা, উদ্যান থেকে বাঘদের শিকার করা সম্ভব হবে না কারণ প্রচুর জায়গায় ক্যামেরা থাকে বাঘদের ওপর নজরদারির জন্য। এই মুহূর্তে হয়তো ওই ২৫টি বাঘ এমন জায়গায় রয়েছেন যেখানে ক্যামেরা নেই। 


```