Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একদিনে ২৪ রোগীর মৃত্যু, মৃতদের মধ্যে ১২ জনই সদ্যোজাত! প্রশ্নের মুখে মহারাষ্ট্রের হাসপাতাল

একদিনে ২৪ রোগীর মৃত্যু, মৃতদের মধ্যে ১২ জনই সদ্যোজাত! প্রশ্নের মুখে মহারাষ্ট্রের হাসপাতাল

শেষ আপডেট: 2 October 2023 21:13

দ্য ওয়াল ব্যুরো: শিশু মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে আছে মহারাষ্ট্রের নান্দেড়ের সরকারি হাসপাতালটি। গত তিন মাসে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠেছিল সকলের। ফের একবার রোগী মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠে গেল হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোকে নিয়ে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২৪ জনের। তাঁদের মধ্যে ১২ জনই সদ্যোজত!

কেন এই হাসপাতালে বারবার এমন ঘটনা ঘটেছে? হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে। তাদের কথায়, এই হাসপাতালে যেসব রোগী আসেন, তাঁদের মধ্যে অধিকাংশকেই সাপে কেটেছে। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও ওষুধ না থাকার কারণে চোখের সামনেই অনেক রোগীর মৃত্যু হচ্ছে। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

মহারাষ্ট্রের নান্দেড় জেলার এটাই একমাত্র সরকারি হাসপাতাল। অনেক রোগের চিকিৎসা হয় এখানেই। দূরদূরান্ত থেকে মানুষজন আসেন চিকিৎসা করাতে। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এই হাসপাতালে বাড়ছিল রোগীর সংখ্যা। সেই চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। হাসপাতালে রোগীর তুলনায় স্বাস্থ্যকর্মী কম, ওষুধ নেই!

হাসপাতাল সূত্রে আরও খবর, এই ঘাটতির মধ্যেই অনেক স্বাস্থ্যকর্মীকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় কাউকেই পাঠানো হয়নি। কর্মীর অভাবে ধুঁকতে বসেছে হাসপাতাল। 

মহারাষ্ট্রের বিজেপি-জোট সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে বিরোধীরা। এনসিপির মুখপাত্র বিকাশ লাওয়ান্দে এক্স হ্যান্ডেলে লেখেন, এতজনের মৃত্যু শুধু হাসপাতালে ওষুধের ঘাটতির কারণে হয়নি। এর জন্য দায়ী সরকারের উদাসীনতা। অনুষ্ঠান-উৎসবের বিজ্ঞাপনে দেখতে পাওয়া সরকারকে ধিক্কার!


```