Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ছত্তীসগড়ে ফের বিরাট সাফল্য নিরাপত্তারক্ষীদের, দিনভর লাগাতার গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল সীমান্ত এলাকার গঙ্গালুরের ঘন জঙ্গলে মাওবাদী কার্যকলাপ চলছে। বৃহস্পতিবার সকালে সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।

ছত্তীসগড়ে ফের বিরাট সাফল্য নিরাপত্তারক্ষীদের, দিনভর লাগাতার গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 20 March 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী। শহিদ এক জওয়ানও। ঘটনাটি বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের। 

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে খবর ছিল সীমান্ত এলাকার গঙ্গালুরের ঘন জঙ্গলে মাওবাদী কার্যকলাপ চলছে। বৃহস্পতিবার সকালে সেই মতো ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। শুরু হয় গুলির লড়াই। সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত লড়াই হয়। প্রথমে ১৮ জন মাওবাদী নিহত হয়। পাল্টা গুলিতে শহিদ হন ছত্তীসগড় ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের জওয়ান।

আরেকটি গুলির লড়াইয়ে খতম হয়েছে আরও চার মাওবাদী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছে। তল্লাশি অভিযান চলছে। 

পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদী দমনে অভিযানটি জেলা রিজার্ভ গার্ড (DRG), স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) তরফে যৌথভাবে চালানো হয়। গুলির লড়াই থামলেও এখনও তল্লাশি চালানো হচ্ছে। আর কেউ কোথাও লুকিয়ে রয়েছে কিনা তা দেখে নেওয়া হচ্ছে। 


```