Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেয়েদের পোশাক বদলের ভিডিও তোলার অভিযোগ! আইআইটি দিল্লিতে শোরগোল, গ্রেফতার সাফাইকর্মী

মেয়েদের পোশাক বদলের ভিডিও তোলার অভিযোগ! আইআইটি দিল্লিতে শোরগোল, গ্রেফতার সাফাইকর্মী

শেষ আপডেট: 8 October 2023 13:02

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি দিল্লির ফেস্ট চলাকালীন শৌচাগারে পোশাক বদল করছিলেন ছাত্রীরা। আর তখনই এক সাফাইকর্মী লুকিয়ে শৌচাগারে মেয়েদের পোশাক বদলের ভিডিও তোলে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল দিল্লি আইআইটি। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


ঠিক কী অভিযোগ উঠেছে? বেশ কয়েকদিন আগে প্রতিষ্ঠানের ফেস্ট চলাকালীন এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজের কয়েকজন ছাত্রী। শোয়ের মাঝে তাঁরা শৌচাগারে গিয়ে পোশাক বদল করেছিলেন। তখনই এক ২০ বছরের সাফাইকর্মী ছাত্রীদের পোশাক বদলের দৃশ্য ভিডিও করে বলে অভিযোগ। এরপর মেয়েরা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়। কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ জানানোর পরও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি বলেও দাবি ছাত্রীদের। যদিও পরে স্থানীয় কিষানগড় থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণ সাফাই কর্মীকে।  

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত সাফাই কর্মী একটি হাউসকিপিং পরিষেবা সংস্থার সূত্রে কাজে নিযুক্ত হয়েছিল। গত ছয় মাস ধরে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সে সাফাইয়ের কাজ করে আসছে। ছাত্রীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলেও অভিযোগ জানিয়েছিলেন। সম্প্রতি কিষাণগড় থানার পুলিশ ওই সাফাইকর্মীকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। 


এদিকে ঘটনাটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দিল্লি আইআইটি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতিই নেওয়া হবে বলেই স্পষ্ট জানিয়েছে সংশ্লিষ্ট স্বনামধন্য প্রতিষ্ঠান। 


```