
মহারাষ্ট্রের কলেজে ফেয়ারওয়েল অনুষ্ঠানে মৃত্যুর আগের মুহূর্তে বর্ষা। (ডানদিকে, বর্ষা)
শেষ আপডেট: 6 April 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: কলেজের বিদায়সম্বর্ধনা (Farewell) অনুষ্ঠানে মঞ্চে বক্তৃতা (speech) দিতে দিতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বছর কুড়ির এক যুবতী (20 year old girl)। মহারাষ্ট্রের (Maharashtra) ধারাশিব (Dharashiv) জেলায় পারান্দা এলাকায় আর জি শিন্ডে কলেজে ঘটনাটি ঘটে। যুবতীর নাম বর্ষা খাড়াট (Varsha Kharrat)। কলেজের ফেয়ারওয়েলে হাসিখুশি বর্ষার এই পরিণতিতে অনুষ্ঠানের সকল আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে।
গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ার পরে ভাইরাল (viral) হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে বর্ষাকে হাসতে দেখা যাচ্ছে। তারপরেই জ্ঞান হারিয়ে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
परंडा : निरोप समारंभात भाषण करताना विद्यार्थिनीला आली चक्कर; दवाखान्यात नेत असतानाच मृत्यू pic.twitter.com/sr2UxJB2vO
— Dharashiv Live (@dhepesm) April 6, 2025
মঞ্চে বক্তৃতা দেওয়ার মাঝে বর্ষা মাটিতে লুটিয়ে পড়লে তড়িঘড়ি তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, ৮ বছর বয়সে বর্ষার হার্টে অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু তারপর থেকে তার কোনও সমস্যা ছিল না, এমনকি সে কোনও ওষুধও খেত না।
অনুমান করা হচ্ছে, মঞ্চে কথা বলতে বলতে হঠাৎ হার্ট অ্যাটাক হয় বর্ষার। সেখান থেকেই ব্রেন ডেথ, যার ফলে মৃত্যু হয় তার।
হাসিখুশি বর্ষার অকস্মাৎ মৃত্যুতে কলেজে গভীর বিষাদের পরিবেশ। কর্তৃপক্ষ তার মৃত্যুতে শোকপালনের জন্য এক দিনের ছুটি ঘোষণা করে।