Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মর্মান্তিক! বারান্দা থেকে বিয়ের শোভাযাত্রা দেখছিল শিশু, বরযাত্রীর গুলি ছিটকে এল, সব শেষ

বিয়ে বলে কথা, উদযাপন তো হবেই। উদযাপন সূত্রেই শূন্যে গুলি ছোড়া হয়। গুলি গিয়ে লাগে বছর আড়াইয়ের ওই শিশুর। 

মর্মান্তিক! বারান্দা থেকে বিয়ের শোভাযাত্রা দেখছিল শিশু, বরযাত্রীর গুলি ছিটকে এল, সব শেষ

প্রতীকি ছবি

শেষ আপডেট: 17 February 2025 17:40

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির নীচে দিয়ে যাচ্ছিল একটি বরযাত্রীর প্রসেশন। বারান্দায় দাঁড়িয়ে আর পাঁচটা মানুষের মতো দেখছিলেন বিকাশ শর্মা। সঙ্গে ছিল তাঁর আড়াই বছরের ছেলে। কিছু বুঝে ওঠার আগেই গুলি লাগল ওই খুদের মাথায়। প্রাণ গেল নিমেষেই। 

নয়ডার আগাপুর এলাকায় রবিবার রাত ১০টা নাগাদ ওই প্রসেশনটি যাচ্ছিল। বিয়ে বলে কথা, উদযাপন তো হবেই। উদযাপন সূত্রেই শূন্যে গুলি ছোড়া হয়। গুলি গিয়ে লাগে বছর আড়াইয়ের ওই শিশুর। 

তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

এনিয়ে ডিসিপি রাম বদন সিং বলেন, 'ওই বরযাত্রীতে উপস্থিত ছিলেন হ্যাপি নামের এক যুবক। তিনি বরের গ্রামের লোক বলে নিজেকে পরিচয় দিয়েছেন। তাঁর বন্দুক থেকেই গুলিটি লাগে।'

এমন ঘটনা কার্যত মেনে নিতে পারছে না ওই শিশুর পরিবারের লোকজন। কঠোর শাস্তির দাবি পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা। 


```