Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোটায় একই দিনে আত্মঘাতী ২! মাত্র ২২ দিনে প্রাণ গেল ছয় পড়ুয়ার, বাড়ছে উদ্বেগ

একই দিনের দু'টো আত্মহত্যায় আতঙ্কে একাধিক পড়ুয়ার অভিভাবক। চলতি মাসে এই নিয়ে ছয় জনের মৃত্যু হল কোটায় আত্মঘাতী হয়ে। 

কোটায় একই দিনে আত্মঘাতী ২! মাত্র ২২ দিনে প্রাণ গেল ছয় পড়ুয়ার, বাড়ছে উদ্বেগ

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 22 January 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: কোটায় একই দিনে দু'টো আত্মহত্যা। চলতি মাসে এই নিয়ে ছয় জনের মৃত্যু হল। উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। 

বুধবার প্রথমে আসফা শেখ নামের গুজরাতের এক পড়ুয়ার দেহ উদ্ধার হয় হস্টেল থেকে। ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। জানা যায়, চিকিৎসক হওয়ার স্বপ্ন বুনছিলেন। তাই নিটের প্রস্তুতি নিতে কোটায় গিয়েছিলেন। 

এই ঘটনার কয়েক ঘণ্টা পরই কোটার মহাবীর নগর এলাকায় আরেকটি আত্মহত্যার ঘটনা সামনে আসে। জানা যায় অসমের নওগাঁওয়ের পরাগ আত্মঘাতী হয়েছেন। তিনিও কোটায় পরীক্ষার প্রস্তুতি নিতেই এসেছিলেন অসম থেকে। 

একই দিনের দু'টো আত্মহত্যায় আতঙ্কে একাধিক পড়ুয়ার অভিভাবক। চলতি মাসে এই নিয়ে ছয় জনের মৃত্যু হল কোটায় আত্মঘাতী হয়ে। 

কিছুদিন আগে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছিল, বিগত বছরগুলির চেয়ে ২০২৪-এ আত্মহত্যার সংখ্যা অনেকটাই কম ছিল। কোচিং সেন্টারগুলিকে পড়ানোর নির্দিষ্ট কিছু নিয়মও উল্লেখ করে দেওয়া হয়েছিল। সেই গাইডলাইন মেনে চলার নির্দেশ ছিল সরকারের তরফে। 

কিন্তু তারপরও মাত্র ২২ দিনে শুধুমাত্র কোটায় ছয় জনের আত্মহত্যায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 


```