Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইম্ফলের আকাশে ইউএফও খুঁজতে জোড়া রাফাল পাঠাল বায়ুসেনা

রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের উপর ওই বস্তু উড়তে দেখা গিয়েছিল। যার ফলে বাতিল করা হয় কয়েকটি বিমানের উড়ান। অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু খুঁজে বার করতে তৎপর হয়েছে ভারতীয় বায়ুসেনা।  

ইম্ফলের আকাশে ইউএফও খুঁজতে জোড়া রাফাল পাঠাল বায়ুসেনা

শেষ আপডেট: 20 November 2023 15:50

দ্য ওয়াল ব্যুরো: রবিবার গোটা দেশ যখন বিশ্বকাপে  মত্ত ঠিক তখনই আতঙ্ক ছড়ায় ইম্ফলে। সেখানকার আকাশে হঠাৎই দেখা মেলে উড়ন্ত বস্তু। যার জেরে প্রায় তিন ঘণ্টা বন্ধ করে দেওয়া হয় এয়ারপোর্ট। সেই বস্তু ঠিক কী ছিল, তা খুঁজে বার করতেই এবার পাঠানো হল দুটি রাফাল বিমান। অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু খুঁজে বার করতে তৎপর হয়েছে ভারতীয় বায়ুসেনা।  

রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের উপর ওই বস্তু উড়তে দেখা গিয়েছিল। যার ফলে বাতিল করা হয় কয়েকটি বিমানের উড়ান। যদিও খানিকক্ষণের মধ্যেই সেটি অদৃশ্যও হয়ে যায়।

রবিবার দুপুরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারই আকাশে অজ্ঞাত ওই উড়ন্ত বস্তু দেখতে পায়। ইম্ফলের বীর তিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ঠিক উপরে সেটি উড়ে বেড়াচ্ছিল বলে খবর। সঙ্গে সঙ্গে বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। তাতে তড়িঘড়ি মণিপুর নিয়ন্ত্রিত আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ইম্ফল বিমানবন্দরে বিমানের উড়ান এবং অবতরণ, দুই-ই বন্ধ রাখা হয়। আটকে পড়েন বিমানবন্দরে প্রায় ১০০০ জন যাত্রী। 

প্রাথমিকভাবে ওই উড়ন্ত বস্তুটিকে ড্রোন বলে মনে করা হয়েছিল। কিন্তু ড্রোন সাধারণত অত উঁচুতে উড়তে পারে না বলে প্রশ্ন ওঠে। এরপর থেকেই সেই বস্তুটিকে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে। ‘ইউএফও’-টিকে ‘ভিন্‌গ্রহীদের যান’ বলেও মনে করেছেন কেউ কেউ। এবার সেই অজানা বস্তুটিকে খুঁজে বার করতে তৎপর হল বায়ুসেনা। 

প্রতিরক্ষা দফতরের সূত্র মারফত জানা গিয়েছে, ‘‘ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও সম্পর্কে তথ্য পাওয়ার পরই, কাছের একটি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধ বিমানকে পাঠানো হয়। উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি।’’এরপর প্রথম বিমানটি ফিরে আসার পর, ‘ইউএফও’ খুঁজে বার করতে ফের আরও একটি রাফাল যুদ্ধবিমান পাঠানো হয়েছিল বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। তবে অনেক খোঁজাখুঁজির পরও সেই যানটিকে খুঁজে পাওয়া যায়নি।


```