Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝাঁসির হাসপাতালে আগুনে পোড়া আরও দুই শিশুর লড়াই শেষ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭

১৫ তারিখ রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসির ওই হাসপাতালে আগুন লাগে। তখন ভিতরে ঘুমোচ্ছিল ৪৭জন সদ্যোজাত।

ঝাঁসির হাসপাতালে আগুনে পোড়া আরও দুই শিশুর লড়াই শেষ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 24 November 2024 19:56

দ্য ওয়াল ব্যুরো: ১৫ নভেম্বর রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে তখনই মৃত্যু হয় দশ শিশুর। বাকি ৩৯জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে দুজনের মৃত্যু হল শনিবার।

১৫ তারিখ রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসির ওই হাসপাতালে আগুন লাগে। তখন ভিতরে ঘুমোচ্ছিল ৪৭জন সদ্যোজাত। দমকল এসে পৌঁছনোর আগেই এনআইসিইউ এর কাচ ভেঙে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে চিকিৎসক ও নার্সরা। হাত লাগায় রোগী পরিবারের সদস্যরাও।

পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দ্রুত বাকি শিশুদের উদ্ধার করা হয়। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তারা। শনিবার মৃত্যুর কাছেই হেরে গেল দুই প্রাণ। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭-তে। 

মে়ডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, এই দুই সদ্যোজাতর দেহের ময়নাতদন্ত হয় শনিবারই। 'অসুস্থ' হয়ে মৃত্যু এমনই উল্লেখ রয়েছে রিপোর্টে। মৃত দুই শিশুর ওজন ছিল জন্মের সময় ৮০০ গ্রাম। একজনের হৃদযন্ত্রে ফুটোও ছিল। 


```