Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পৃথিবীর শেষ বিন্দুতে ভারতের দুই মহিলা নৌসেনা! আজ অবধি কেউ ছুঁতে পারেননি এই 'পয়েন্ট নিমো'

জানা যায়, এটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী জায়গায় রয়েছে। তবে আক্ষরিক অর্থে কোনও দেশের মধ্যেই পড়ে না।

পৃথিবীর শেষ বিন্দুতে ভারতের দুই মহিলা নৌসেনা! আজ অবধি কেউ ছুঁতে পারেননি এই 'পয়েন্ট নিমো'

ভারতের দুই মহিলা নৌসেনা

শেষ আপডেট: 31 January 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো:  পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত মানুষের কোনও চিহ্ন নেই। রহস্যময় সেই জায়গার নাম পয়েন্ট নিমো। আজ পর্যন্ত নাকি এই জায়গায় কেউ পৌঁছতে পারেনি। পয়েন্ট নিমো প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটি জায়গার নাম।

জানা যায়, এটি দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যবর্তী জায়গায় রয়েছে। তবে আক্ষরিক অর্থে কোনও দেশের মধ্যেই পড়ে না। সেখানে নেই কোনও প্রাণী বা গাছপালা। তবে রহস্যময় এই স্থান থেকে শোনা যায় ভয়ঙ্কর সব শব্দ।

এবার ভারতীয় নৌসেনার নৌ জাহাজ 'তারিণী' দুই মহিলা নৌ অফিসারকে সঙ্গে নিয়ে বিশ্ব পরিক্রমা চলাকালীন এই পয়েন্ট নিমোই অতিক্রম করেছে। অনেকেই বলছেন, মহিলা অফিসারদের এই অভিযান দুঃসাহসিক মনোভাবের প্রমাণ।

এই সমুদ্র অভিযান ভারতীয় নৌবাহিনীর নাভিকা সাগর পরিক্রমার অংশ। যার লক্ষ্য তিনটি গ্রেট কেপস-এর মাধ্যমে বিশ্বকে দু'বার প্রদক্ষিণ করা।

ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, লেফটেন্যান্ট কমান্ডার দিলনা কে এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ পয়েন্ট নিমো অতিক্রম করেছেন। 

জানা যায়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা যে কোনও সময় পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ২৫৮ মাইল দূরে থাকে। যেহেতু পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের জনবসতিপূর্ণ এলাকাটি ১০০০ মাইলেরও বেশি দূরে, তাই মহাকাশে থাকা মানুষ স্থলভাগের মানুষের তুলনায় দুর্গম মেরুটির অনেক কাছাকাছি।

এমনকি যে মানুষটি প্রথম পয়েন্ট নিমোর সুনির্দিষ্ট অবস্থান গণনা করেছিলেন তিনিও কখনও এটি পরিদর্শন করেননি। ১৯৯২ সালে, ক্রোয়েশিয়ান জরিপ প্রকৌশলী হ্রভোজে লুকাতেলা প্রশান্ত মহাসাগরে সঠিক বিন্দু খুঁজে বের করার জন্য যাত্রা করেছিলেন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে।

হঠাৎ করেই তিনি ভূমি থেকে সবচেয়ে দূরের নিমো নামক স্থানটির খোঁজ পান। ইস্টার দ্বীপপুঞ্জের মোটু নুই হলো পয়েন্ট নিমোর সবচেয়ে কাছের ভূমি। যদিও এটি এখনো উত্তরে ১০০০ মাইলেরও বেশি। এবার সেই দুর্গম সীমাই অতিক্রম করলেন ভারতীয় নৌবাহিনীর দুই মহিলা সেনা। 


```