Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিটের প্রস্তুতি নেওয়া নাবালিকাকে ধর্ষণ করে ব্ল্যাকমেল! কানপুরে গ্রেফতার দুই শিক্ষক

শহরের খ্যাতনামা একটি কোচিং সেন্টারের দুই শিক্ষকের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে।

নিটের প্রস্তুতি নেওয়া নাবালিকাকে ধর্ষণ করে ব্ল্যাকমেল! কানপুরে গ্রেফতার দুই শিক্ষক

ধৃত দুই শিক্ষক - ফাইল ছবি

শেষ আপডেট: 9 November 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে কানপুর গেছিলেন নাবালিকা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত দুই শিক্ষক! শুধু তাই নয়, ধর্ষণের পাশাপাশি নাবালিকাকে ব্ল্যাকমেল করা হয় বলেও দাবি করা হয়েছে। কয়েক মাস ধরে এমন মানসিক নির্যাতনের স্বীকার হয়েছিলেন নাবালিকা বলে পরিবারের দাবি। ওই দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। 

শহরের খ্যাতনামা একটি কোচিং সেন্টারের দুই শিক্ষকের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, দুই শিক্ষকের মধ্যে একজনের বিরুদ্ধে এর আগেও এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়। তারপরই ওই শিক্ষকের নাম অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এখন নতুন করে আবার মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। 

পুলিশ জানতে পেরেছে, ২০২২ সালে কানপুরে গেছিলেন এই নাবালিকা। সেখানের এক জনপ্রিয় কোচিং সেন্টারেও ভর্তি হন। সেখানকার বায়োলজির এক শিক্ষক সাহিল সিদ্দিকি (৩২) তাঁকে একদিন নিজের বাড়িতে পার্টিতে ডাকেন। নাবালিকাকে বলা হয়েছিল, সব পড়ুয়ারাই সেই পার্টিতে আসবেন। কিন্তু নাবালিকা সেখানে গিয়ে দেখে সে একাই এসেছে। অভিযোগ, নিজের বাড়িতেই তাঁকে জোর করে মদ খাইয়ে সাহিল ধর্ষণ করে তা রেকর্ড করে রেখেছে।

এই ভিডিও ভাইরাল করা এবং কাউকে কিছু জানালে তাঁর পরিবারকে খুন করার হুমকি দিয়ে তাঁকে মাসের পর মাস ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ নাবালিকার। সে পুলিশকে আরও জানিয়েছে, কয়েকদিন ধরে তাঁকে নিজের ফ্ল্যাটেই বন্দি করে রেখেছিলেন সাহিল। বেশ কয়েকদিন সেখানে আবার আলাদা পার্টিও হয়েছিল বন্ধুদের নিয়ে। এমনই এক দিনে সাহিলের বন্ধু বিকাশ পরওয়ালও (৩৯) তাঁকে ধর্ষণ করে! 

২০২২ সাল থেকে শুরু হওয়া এই ঘটনা এখন প্রকাশ্যে এসেছে। অর্থাৎ এখন অভিযোগকারিণীর বয়স ১৮ পেরিয়েছে। তবে দুই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ-ব্ল্যাকমেল করার অভিযোগেই মামলা দায়ের হয়েছে। 


```