Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকাকে অপহরণ করে সরকার পরিচালিত অ্যাম্বুল্যান্সের মধ্যে গণধর্ষণ, ভোপালে গ্রেফতার ২

যে অ্যাম্বুল্যান্সের মধ্যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ 'জননি এক্সপ্রেস' নামক সরকার পরিচালিত এই অ্যাম্বুল্যান্সে বিশেষত প্রসূতিদের, অসুস্থ বাচ্চা এবং সমাজের নিম্নবিত্ত মানুষদের পরিষেবা দেওয়া হয়।  

নাবালিকাকে অপহরণ করে সরকার পরিচালিত অ্যাম্বুল্যান্সের মধ্যে গণধর্ষণ, ভোপালে গ্রেফতার ২

নাবালিকাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণ

শেষ আপডেট: 28 November 2024 16:06

দ্য ওয়াল ব্যুরো: ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে অ্যাম্বুলেন্সের মধ্যে গণধর্ষণ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

গত ২৫ নভেম্বর রাস্তা থেকে ওই নাবালিকাকে 'জননি এক্সপ্রেস' নামক সরকার পরিচালিত একটি অ্যাম্বুলেন্সে জোর করে তোলা হয়। এরপর তাকে দু'জন যুবক মিলে ধর্ষণ করে। পরে তাকে সেখানেই আটকে রাখা হয় বলে অভিযোগ নির্যাতিতার।

কোনও রকমে পরিস্থিতি বুঝে সেখান থেকে পালিয়ে আসে নির্যাতিতা। পুলিশের দ্বারস্থ হয়ে তার সঙ্গে কী কী ঘটেছে সবটা জানায়। পুলিশ দ্রুত তাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠায়। রিপোর্টে গণধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়।

যে অ্যাম্বুল্যান্সের মধ্যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ 'জননি এক্সপ্রেস' নামক সরকার পরিচালিত এই অ্যাম্বুল্যান্সে বিশেষত প্রসূতিদের, অসুস্থ বাচ্চা এবং সমাজের নিম্নবিত্ত মানুষদের পরিষেবা দেওয়া হয়।  

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্তের নাম বীরেন্দ্র চতুর্বেদী। সেই ওই অ্যাম্বুলেন্সের চালক। অভিযুক্তের সঙ্গে থাকা বন্ধু রাজেশ কেওয়াতের নামও উঠে আসে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নাগারি এলাকা থেকে অভিযুক্ত দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, তিন দিন আগেও মধ্যপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। জঙ্গলের মধ্যে ঢুকে ওই নাবালিকাকে তিন জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক।

বারবার রাজ্যে এহেন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, কীভাবে সরকার পরিচালিত অ্যাম্বুল্যান্সে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। 


```