Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের কোটায় মর্মান্তিক পরিণতি নিট পরীক্ষার্থীর! হস্টেলের ঘর থেকে উদ্ধার নাবালক পড়ুয়ার দেহ

পুলিশ সূত্রে খবর, হর্ষরাজ বিহারের নালন্দার বাসিন্দা ছিলেন।

ফের কোটায় মর্মান্তিক পরিণতি নিট পরীক্ষার্থীর! হস্টেলের ঘর থেকে উদ্ধার নাবালক পড়ুয়ার দেহ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 March 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: ফের কোটায় (Kota) মর্মান্তিক পরিণতি এক ছাত্রের (Student)। হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় হর্ষরাজ শঙ্কর (Harsh Raj Shankar) নামে ১৭ বছর বয়সি পড়ুয়াকে দেখতে পাওয়া যায় বলে খবর। জানা গিয়েছে, মৃত পড়ুয়া কোটার জওহর থানা এলাকার একটি হোস্টেলে থাকতেন। মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর।

মঙ্গলবার হোস্টেলের ঘরের মধ্যে থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, হর্ষরাজ বিহারের (Bihar) নালন্দার বাসিন্দা ছিলেন। রাজস্থানের কোটায় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (NEET) প্রস্তুতি নিচ্ছিলেন। 

হস্টেলের মালিক পুলিশকে জানিয়েছেন, দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সবার সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পড়ুয়াকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয় বলে খবর। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। ইতিমধ্যে হস্টেলের অনান্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট। মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন পরিণতি কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

চলতি বছরে এই নিয়ে ৯ জন পড়ুয়া আত্মহত্যা করলেন বলে খবর। জানা গিয়েছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই মোট ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে কোচিং হাব নামে বিখ্যাত রাজস্থানের এই শহরে।

এদিকে কোটার কোচিং সেন্টারগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে রাজস্থান কোচিং সেন্টার বিল, ২০২৫ বিধানসভায় উত্থাপিত হলেও তা এখনও পাশ হয়নি। বিতর্কের কারণে বিলটিকে বর্তমানে সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।


```