Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুজরাতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১৭, ভেঙে পড়ল বাড়ির একাংশ

বনাসকাঁঠার শিল্পাঞ্চল এলাকায় এই বাজি কারখানাটি ছিল।

গুজরাতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১৭, ভেঙে পড়ল বাড়ির একাংশ

বিস্ফোরণে ভেঙে পড়া বাজি কারখানা।

শেষ আপডেট: 1 April 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের বনাসকাঁঠা জেলায় মঙ্গলবার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমাতেও বাজি কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বনাসকাঁঠার শিল্পাঞ্চল এলাকায় এই বাজি কারখানাটি ছিল। পুলিশ জানিয়েছে, ডীসা শহরে এই বিস্ফোরণে চারজন জখম হয়েছেন।

জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, এদিন সকাল পৌনে ১০টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানার একাংশ ভেঙে পড়ে। দুপুর ২টো পর্যন্ত ১৩ জনের মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে। উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আর কেউ আটকে পড়ে রয়েছেন কিনা দেখছে। জখম চারজনের অবস্থা স্থিতিশীল। পুলিশি তদন্তের পাশাপাশি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বাজি তৈরির সময় বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। বাজি নির্মাতার পরিবারের লোকজনও সেখানে বসবাস করতেন। তাই ধ্বংসস্তূপের নীচে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। 


```