Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার মহারাষ্ট্রে! বড় সাফল্য পেল এটিএস

পুলিশের দাবি, তাঁদের কারও কাছে বৈধ কোনও নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তাঁরা। 

১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার মহারাষ্ট্রে! বড় সাফল্য পেল এটিএস

ফাইল ছবি

শেষ আপডেট: 26 December 2024 11:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের একাধিক জঙ্গি ধরা পড়েছে ভারতে। অসম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যে হয়েছে গ্রেফতারি। পাশাপাশি চলছে অনুপ্রবেশকারী বিরোধী অভিযান। সেই অভিযানে বড় সাফল্য পেল মহারাষ্ট্র এটিএস। একসঙ্গে ১৭ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে তাঁরা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বই, নভি মুম্বই, নাসিকের একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এবং স্থানীয় থানাগুলির সহযোগিতায় ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে যারা অবৈধভাবে প্রবেশ করেছে বলে দাবি। ধৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে। পুলিশের দাবি, তাঁদের কারও কাছে বৈধ কোনও নথি ছিল না। আধার কার্ড থেকে শুরু ভোটার কার্ড কিছুই দেখাতে পারেননি তাঁরা। 

পশ্চিমবঙ্গ পুলিশ সম্প্রতি জানিয়েছিল উত্তর-ভারতের 'চিকনস নেক' কবজা করে ভারতে সন্ত্রাসবাদ বিস্তার করতে চাইছে বাংলাদেশি জঙ্গিরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি ত্রিপুরা থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরা ঢোকার পর আগরতলা স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা ছিল তাদের। তবে তার আগেই স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

সকল ধৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।


```