Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোর সন্দেহে ১৬ বছরের কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ! বিহারে গ্রেফতার ৪, পলাতক ১

রাস্তার লাইটপোস্টের সঙ্গে বেঁধে পেটানো হয় ওই কিশোরকে। দোকানের মালিক বলছেন, তিনি ওই কিশোরকে রাতে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন। অভিযোগ, কিশোরের মতলবই ছিল চুরি করা। 

চোর সন্দেহে ১৬ বছরের কিশোরকে পিটিয়ে মারার অভিযোগ! বিহারে গ্রেফতার ৪, পলাতক ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 November 2024 16:40

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ১৬ বছরের এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছে চারজন। ঘটনায় আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। 

বিহারের ভোজপুর জেলার বড়কাগাঁও গ্রামের ঘটনা। শুক্রবার ভোরবেলা ৩ টের আশেপাশে একটি মুদির দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে। অনেকক্ষণ ধরেই দোকানের মালিক-সহ চারজন দেখতে পান এক কিশোর দোকানের সামনে ঘুরঘুর করছে। চোর সন্দেহে তখনই তাকে মারধর শুরু করেন তাঁরা।

শুধু তাই নয়, রাস্তার লাইটপোস্টের সঙ্গে বেঁধে পেটানো হয় ওই কিশোরকে। দোকানের মালিক বলছেন, তিনি ওই কিশোরকে রাতে দোকান ভাঙার চেষ্টা করতে দেখেছেন। অভিযোগ, কিশোরের মতলবই ছিল চুরি করা। 

মৃত কিশোরের ভাই পুলিশকে জানিয়েছে ওই পাঁচজন বেধড়ক মারছিলেন দাদাকে। এমন মেরেছেন যে দাদার গোলা শুকিয়ে গেছিল। একটু জল খেতে চাইলেও তাকে দেওয়া হয়নি। মার খাওয়ার সময় চিৎকার করে গ্রামের লোক জড়ো করার চেষ্টা করেছিল। সবাই মারধর ঠেকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। আধমরা অবস্থায় অবশেষে তাকে ছেড়ে দেওয়া হয়।তারপর দোকানের মালিক ও বাকিরা চোর হিসেবে কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়।

কিশোরের অবস্থা দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু কোনও লাভ হয়নি। ততক্ষণে মারা যায় সে। এরপরই ভাইয়ের অভিযোগের ভিত্তিতে দোকান মালিক প্রকাশ শর্মা-সহ চারজন অর্থাৎ অভিষেক শর্মা, দীপক শর্মা এবং ছোটু শর্মাকে গ্রেফতার করে পুলিশ। আরও একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি। 

জানা যাচ্ছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে।


```