
ভাইরাল সিসিটিভি ফুটেজ
শেষ আপডেট: 22 June 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: সবে সাঁতার কেটে সুইমিং পুল থেকে উঠেছিল। কয়েক মুহূর্তের মধ্যে সুইমিং পুলের ধারেই লুটিয়ে পড়ল কিশোর। তৎক্ষণাৎ ছুটে যান পাশেপাশে থাকা কয়েকজন। কিন্তু ততক্ষণে সব শেষ। পরে মৃত্যু হয় ওই কিশোরের।
সাম্প্রতিকালে জিম, নাচ কিংবা খেলার মাঠে আকস্মিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার সাঁতার কাটার পর জল থেকে উঠে লুটিয়ে পড়ল এক কিশোর। সুইমিং পুলের ধারেই মৃত্যু হয় তার। উত্তরপ্রদেশের মিরাটের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে আতঙ্কিত নেটাগরিকরা। যদিও ঠিক কারণে কিশোরের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
In UP’s meerut a 17-Year-old collapses and dies after coming out of the swimming pool. The teenager played cricket before coming for swimming and after swimming for sometime the boy collapses as soon as he steps out and was later declared dead at the hospital. pic.twitter.com/qIFWLSX8Kz
— Tanishq Punjabi (@tanishqq9) June 21, 2024
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সুইমিং পুলের ধারে অনেকেই সাঁতারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে আবার সাঁতার কাটছেন। এরই মধ্যে এক কিশোর সাঁতার কেটে জল থেকে ওঠে। এরপর কয়েক পা এগোতেই মাটিতে পড়ে যায় সে। কয়েকজন তৎক্ষণাৎ এসে তাকে তোলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে ওই কিশোরের।
পুলিশ জানিয়েছে, ১৫ বছরের কিশোর মিরাটের ওই সুইমিং পুলে নিয়মিত সাঁতার কাটতে আসত। এদিন জল থেকে উঠে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে কিশোরের মৃত্যুর ঘটনার পর ওই সুইমিং পুলটিকে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ। সুইমিং পুলের ম্যানেজার পলাতক। কিশোরের মৃত্যু পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।