Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্রে কি উলটপুরাণ, অজিত-সঙ্গ ত্যাগ করে শারদ শিবিরে ঘরওয়াপসির ভাবনা ১৫ বিধায়কের?

এবারের লোকসভা ভোটে নজরকাড়া ফল হয়েছে মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে কি উলটপুরাণ, অজিত-সঙ্গ ত্যাগ করে শারদ শিবিরে ঘরওয়াপসির ভাবনা ১৫ বিধায়কের?

সুপ্রিয়া সুলে এবং অজিত পাওয়ার।

শেষ আপডেট: 6 June 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে কি ফের পালাবদলের ইঙ্গিত? লোকসভা ভোটের ফল পরবর্তী চিত্র কি তবে আবার বদলাতে চলেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, শারদ পাওয়ারকে ছেড়ে যাওয়া ১০-১৫ জন বিধায়ক আবার ঘরওয়াপসির জন্য যোগাযোগ করছেন। যদিও নব্য এনসিপি নেতা অজিত পাওয়ার দল ঐক্যবদ্ধ আছে এবং এই খবরকে ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন।

এবারের লোকসভা ভোটে নজরকাড়া ফল হয়েছে মহারাষ্ট্রে। বিজেপিসহ একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার গোষ্ঠীর জোটকে পরাস্ত করে বিশাল জয় পেয়েছে কংগ্রেস-উদ্ধব সেনা-শারদ পাওয়ারের এনসিপি। মোট ৪৮টি আসনের মধ্যে মহাবিকাশ আঘাড়ি জোটের কংগ্রেস জিতেছে ১৩, উদ্ধব সেনা ৯ এবং শারদ পাওয়ারের এনসিপি ৮ অর্থাৎ ৩০টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তারা।

অন্যদিকে, বিজেপি পেয়েছে মাত্র ৯টি, শিন্ডে গোষ্ঠী ৭টি এবং অজিত পাওয়ারের এনসিপি ১ এবং নির্দল ১টিতে জিতেছে। আর তার পর থেকেই অজিত পাওয়ারের অনেক বিধায়ক শারদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন স্থানীয় সংবাদমাধ্যমের খবর।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরকারি বাসভবন বর্ষায় নবনির্বাচিত সাংসদদের এক বৈঠকে ডেকেছিলেন। অজিত পাওয়ারও এদিনই একটি জরুরি বৈঠক ডেকেছেন দলের নেতাদের নিয়ে। অজিত পাওয়ার শিবির ছেড়ে শারদ পাওয়ারের দিকে ভিড়ে যাওয়ার পরও নীলেশ লঙ্কের বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। রাজ্যে যে শারদের দিকে সহানুভূতি বাড়ছে এই ঘটনা তারই প্রমাণ।

তারপর রটনা ছড়িয়েছে অজিত পাওয়ারের ঘর ছেড়ে অন্তত ১৫ জন বিধায়ক ফিরে যাওয়ার জন্য শারদ-শিবিরের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ইতিমধ্যেই বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিপর্যয়ের দায় ঘাড়ে নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় অনেকের মন আরও ভেঙে গিয়েছে।

এনসিপি-র সভাপতি সুনীল তাটকরে এ ধরনের অমূলক গুজবকে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, সব বিধায়কই অজিত পাওয়ারের সঙ্গে আছেন। দলের কোর গ্রুপের বৈঠকের পর তিনি বলেন, গুঞ্জন ছড়াচ্ছে। কিন্তু, সব বিধায়কই আমাদের সঙ্গে আছেন। নির্বাচনের সময় থেকেই এই গুজব ছড়ানো চলছে।

অজিত পাওয়ার গোষ্ঠী এবার ৪টি লোকসভা আসনে লড়ে মাত্র একটিতে জিতেছে। তটকরেই সেই আসনে জিতেছেন। এনসিপি নেতা বলেন, আমরা বিধানসভা ভোটেও ঐক্যবদ্ধ লড়াই করব। দিল্লিতে ৭ জুন এনডিএ বৈঠকেও যোগ দেবেন তিনি। অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারও বারামতী কেন্দ্রে শারদ কন্যা সুপ্রিয়া সুলের কাছে পরাজিত হয়েছেন।


```