Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ছত্তীসগড়ে খতম ১৫ মাওবাদী, এক নেতার মাথার দাম ছিল কোটি টাকা

জঙ্গলে ৬০ জনকে ঘিরে ফেলেছে ১০০০ জওয়ান

ছত্তীসগড়ে খতম ১৫ মাওবাদী, এক নেতার মাথার দাম ছিল কোটি টাকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 January 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়-ওড়িশা সীমান্তের গারিয়াবান্দ জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ মাওবাদী খতম হয়েছে। সোমবার রাত থেকে শুরু হওয়া গুলির লড়াই এখনও চলছে। মঙ্গলবার ছত্তীসগড় পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১৪ মাওবাদী মারা গিয়েছে। এদের মধ্যে দুই মহিলা মাওবাদী সদস্যকে সোমবারই খতম করেছিল নিরাপত্তা বাহিনী। মৃতদের মধ্যে এক মাওবাদীর মাথার দাম ছিল ১ কোটি টাকা। জঙ্গল এলাকায় এখনও গুলির লড়াই চলতে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

ছত্তীসগড়-ওড়িশা সীমান্ত এলাকার মৈনপুর থানা এলাকায় জঙ্গল মহলে সোমবার রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রচণ্ড সংঘর্ষ চলে। এই সংঘর্ষে মাওবাদী নিকেশ গঠিত বিশেষ কোবরা বাহিনীর এক কমান্ডার আহত হয়েছেন। সোমবারের অপারেশনে মাওবাদীদের হেফাজত থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, বারুদ ও দেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে ড্রোনের সাহায্য নিয়ে খোঁজ চলছে ঘাপটি মেরে থাকা মাওবাদীদের। প্রায় ৬০ জন মাওবাদী ছত্তীসগড়-ওড়িশা সীমান্তের জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে। তাদের ধরতে অভিযানে নেমেছে অন্তত ১০০০ আধা সামরিক বাহিনীর জওয়ান। মৃতদের মধ্যে জয়রাম ওরফে চালপতি নামে এক নেতা রয়েছে, যার মাথার দাম ঘোষণা করা হয়েছিল কোটি টাকা। ওড়িশার নপাড়া জেলার ৫ কিমি দূরে ছত্তীসগড়ের কুলাড়িঘাট সংরক্ষিত বনাঞ্চলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল। তারপরেই রবিবার রাত থেকে তল্লাশি অভিযানে পুলিশ। সোমবার থেকে শুরু হয় সংঘর্ষ। 


```