Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

চাউমিন খেতে গিয়ে দোকানে অপেক্ষা কিশোরের, দোকানদারের সঙ্গে বচসা, রড দিয়ে পিটিয়ে মারল মালিক

জানা গিয়েছে, বাড়ির কাছেই একটি স্টলে চাউমিন কিনতে গিয়েছিলেন শান্তনু দাস।

চাউমিন খেতে গিয়ে দোকানে অপেক্ষা কিশোরের, দোকানদারের সঙ্গে বচসা, রড দিয়ে পিটিয়ে মারল মালিক

ফাইল ছবি

শেষ আপডেট: 20 February 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: চাউমিন খেতে গিয়ে দোকানদারের সঙ্গে ঝামেলার জের! ১৪ বছর বয়সি এক কিশোরকে পিটিয়ে মেরে গ্রেফতার বিক্রেতা। ওড়িশার জাজপুর জেলার ঘটনা। 

জানা গিয়েছে, সেখানকার একটি স্টলে চাউমিন কিনতে গিয়েছিলেন শান্তনু দাস। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও খাবার না মেলায় রীতিমতো চটে যান বিক্রেতার উপর। প্রথমে কিছুটা তর্কাতর্কি হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছয়। এরপর বিক্রেতার মারে ঘটে যায় অঘটন।

পুলিশ সূত্রে খবর, ঘটনায় বুধবারই দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিজেডির স্থানীয় নেতা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি রাতে জাজপুর ব্লকের গোবিন্দপুর গ্রামের কাছে ওই চাউমিন স্টলে ঘটে যায় দুর্ঘটনা। মৃতের বাবা সুকদেব দাস পুলিশকে অভিযোগ জানান, তিনি অনিল কুমার মল্লিকের দোকানে চাউমিন কিনতে গিয়েছিলেন। কিন্তু ৩০ মিনিট অপেক্ষা করার পরেও খাবার দেওয়া হয়নি ছেলেকে। 

এরপর ছেলের আসতে দেরি হচ্ছে দেখে বাবা নিজেও দোকানে যান এবং দোকানদারকে দেরির কারণ জানতে চাইলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর শান্তনু ঘটনার প্রতিবাদ করলেই স্থানীয় বিজেডি নেতা তথা দোকান মালিক কমল মল্লিক কয়েকজনকে নিয়ে শান্তনুকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শান্তনু ও তাঁর বাবাকে জাজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান। পরে শান্তনুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কটকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় যুবকের। 

ঘটনার তদন্তে নেমে জাজপুর থেকে অভিযুক্ত মালিককে গ্রেফতার করা হয় বলে খবর। বাকি অভিযুক্তদের এখনও খোঁজ মেলেনি, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।


```