Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

১২ লাখ রেলকর্মী ৭৮ দিনের বোনাস পাবেন, টাকার সর্বোচ্চ অঙ্ক কত হতে পারে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের জন্য বোনাসের বরাদ্দ অনুমোদন করেছে।

১২ লাখ রেলকর্মী ৭৮ দিনের বোনাস পাবেন, টাকার সর্বোচ্চ অঙ্ক কত হতে পারে?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 October 2024 07:49

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের কর্মচারীদের জন্য পুজোর বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রেলের ১২ লাখ কর্মচারী ৭৮ দিনের বেতনের টাকা বোনাস বাবদ পাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা রেলকর্মীদের জন্য বোনাসের বরাদ্দ অনুমোদন করেছে। ভারত সরকারের সবচেয়ে বেশি কর্মী আছে রেলেই। বোনাস খাতে মোট ২০২৮ কোটি টাকা মঞ্জুর করেছে মন্ত্রিসভা। রেলে উৎপাদন ভিত্তিক বোনাস দেওয়া হয়।

তবে ৭৮ দিনের বেতনের টাকা বোনাস বাবদ দেওয়ার কথা বলা হলেও রেলে এই ব্যাপারে মস্তবড় একটি ফাঁকি আছে। ৭৮ দিনের বেতনের পরিমাণ যাই হোক না কেন বোনাসের অঙ্ক হবে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা। এছাড়া বোনাস পাওয়ার জন্য মাস মাইনের সর্বোচ্চ হার বেঁধে দেওয়া আছে। সেই অঙ্কের কম বেতন পান এমন কর্মচারীরাই শুধু বোনাস পাবেন। সংখ্যাটা রেলের মোট কর্মচারীদের তুলনায় যৎসামান্য।

উৎপাদন ভিত্তিক বোনাস ঘোষণা করতে গিয়ে রেল ঘোষণা করেছে, ২০২৩-’২৪ অর্থ বছরে ভারতীয় রেল ৬৭০ কোটি যাত্রী বহন করেছে। পণ্য সরবহার করেছে ১৫৮৮ মিলিয়ন টন।


```