Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজস্থানে কালভার্টে ধাক্কা মেরে টুকরো বাস, মৃত ১২, জখম ৩০

দ্রুতগতিতে ছুটে আসা বাসটি একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা মারে।

রাজস্থানে কালভার্টে ধাক্কা মেরে টুকরো বাস, মৃত ১২, জখম ৩০

দুর্ঘটনাগ্রস্ত বাস।

শেষ আপডেট: 29 October 2024 17:35

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালির আগে ভয়ঙ্কর দুঃসংবাদ। রাজস্থানের সিকরে একটি কালভার্টে ধাক্কা খেয়ে উল্টে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের পর এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সালাসার থেকে বাসটি আসছিল। পথে সিকর জেলার লক্ষ্মণগড়ে একটি ধাক্কা খায় বাসটি। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি হাসপাতালের সুপার মহেন্দ্র খিচাড় জানান, দুর্ঘটনায় ১২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা বাসটি একটি কালভার্টের দেওয়ালে ধাক্কা মারে। ধাক্কা মারার গতি এতটাই তীব্র ছিল যে, বাসটি বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় জখমের সংখ্যা প্রায় ৩০। ৭ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।


```