Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আধাসেনায় লক্ষাধিক পদ শূন্য, পহেলগামের হত্যাকাণ্ডের জেরে দ্রুত নিয়োগের আশ্বাস

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপুল শূন্য পদের একটি কারণ অনেকেই আধাসেনার চাকরি ছাড়তে চাইছেন। ঘন ঘন পোস্টিং এবং অনিশ্চিত জীবনযাত্রার সঙ্গে তারা মানিয়ে নিতে পারছেন না।

আধাসেনায় লক্ষাধিক পদ শূন্য, পহেলগামের হত্যাকাণ্ডের জেরে দ্রুত নিয়োগের আশ্বাস

ফাইল ছবি

শেষ আপডেট: 29 April 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামের হত্যাকাণ্ডের (Pahalgam killing) জেরে ভারত-পাকিস্তান সীমান্তে (India-Pakistan border tension) উত্তেজনা যখন চরমে তখন সামনে এল আধাসেনায় বিপুল পদ শূন্য (vacancy in Para Military forces) । কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক দিন কয়েক আগে সংসদের কমিটিকে জানিয়েছে, আধাসেনার বিভিন্ন বাহিনীতে এক লাখ ১১ হাজার পদ শূন্য। স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of home affairs) জানিয়েছে শূন্য পদ পূরণের চেষ্টা চলছে। ৪৩ হাজার পদে নিয়োগের প্রক্রিয়া চলমান।

সরকারি সূ্ত্রে জানা গিয়েছে, সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF), সশস্ত্র সীমা বল (SSB) এবং ইন্দো-টিবেটান বর্ডার (ITBP) পুলিশে অনেক পদ শূন্য। ওই বাহিনীগুলিতে শূন্য পদ আগে পূরণ করার চেষ্টা হচ্ছে। এই তিন বাহিনীর পাশাপাশি সিআরপিএফ (CRPF) এবং সিআইএসএফ (CISF)-ও সীমান্ত এবং সীমান্তবর্তী রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সিআরপিএফ এবং সিআইএসএফে অনুমোদিত শূন্য পদ ১০ লাখ ৫৯ হাজার। বর্তমানে আছেন নয় লাখ ৪৭ হাজার জন।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপুল শূন্য পদের একটি কারণ অনেকেই আধাসেনার চাকরি ছাড়তে চাইছেন। ঘন ঘন পোস্টিং এবং অনিশ্চিত জীবনযাত্রার সঙ্গে তারা মানিয়ে নিতে পারছেন না। তা নিয়ে বাহিনীর মধ্যে সংঘাত, অশান্তির ঘটনাও বাড়ছে। বিপুল সংখ্যায় পদ শূন্য থাকায় কাজের চাপও বেশি বলে জানা গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সিআইএসএফে শূন্যপদের সংখ্যা ৪৩ হাজার ২৫০জন। ৩৪ হাজার ৮৬০টি শূন্য পদ রয়েছে সিআরপিএফে। এছাড়া বিএসএফ, আইটিবিপি, এসএসবি-তে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ১৪ হাজার ৩৬৭, ১০ হাজার ২৪৯ এবং ৫১৮৯জন। পহেলগামে জঙ্গিদের হাতে ২৬জন নাগরিকের মর্মান্তিক মৃত্যুর পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি স্তর থেকে আভাস দেওয়া হয়েছে, সীমান্ত সুরক্ষার কাজে নিয়োজিত বাহিনীর শূন্য পদ দ্রুত পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আধাসেনায় মহিলা জওয়ান ও অফিসারের সংখ্যা নিয়েও বিচলিত মন্ত্রক। বিএসএফে জওয়ানের সংখ্যা আড়াই লাখের কিছু বেশি। তাতে মহিলায় জওয়ান মাত্র ১১ হাজার ৪০৪জন। দু লাখ ৯৬ হাজার জওয়ান হয়েছেন সিআইএসএফে। ওই বাহিনীতে মহিলা জওয়ানের সংখ্যা মাত্র ১০ হাজার ৮৬ জন। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মহিলা জওয়ান ও অফিসার নিয়োগেও জোর দেওয়া হয়েছে।


```