Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

বিজয়ার আনন্দ বদলে গেল বিষাদে, বিসর্জনের ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ১১

বিজয়া দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে একটি ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় একটি জলাশয়ের ধারে।

বিজয়ার আনন্দ বদলে গেল বিষাদে, বিসর্জনের ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত ১১

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে শোক জানিয়েছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 3 October 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুর্গাপ্রতিমা ভাসান দিতে গিয়ে মধ্যপ্রদেশে ১১ কিশোর-যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খান্ডোয়া জেলার পান্ধানা শহরে। বিজয়া দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে একটি ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা নিয়ে যাওয়া হয় একটি জলাশয়ের ধারে। কিন্তু, ভারসাম্য হারিয়ে সেটি পুকুরে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মৃতদের পরিবারকে শোক জানিয়েছেন। নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পান্ধানা এলাকার অরডালা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা দিনে দশমীর রাতে স্থানীয় পুকুর ধারে যান। কিন্তু, দুর্ঘটনাচক্রে পুকুরের মধ্যে নেমে পড়া ট্রাক্টর-ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে পাল্টি খেয়ে গভীর জলে পড়ে যায়। ট্রলিতে তখন প্রতিমা ছাড়াও ২০-২৫ জন ছিলেন।

খান্ডোয়ার পুলিশ কর্তা জানিয়েছেন, সাতটি কিশোরী ও চারজন যুবক জলে ডুবে মারা গিয়েছেন। তারমধ্যে ৮ জন নাবালক-নাবালিকা রয়েছে। আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা শোচনীয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পুলিশ ড্রাইভারকে আগাম সতর্ক করে দিয়েছিল। জলের ভিতর নরম কাদামাটির মধ্যে ট্রাক্টর নিয়ে যাওয়ায় নিষেধ করা হয়েছিল। কিন্তু, বাসিন্দাদের আনন্দ-মুহূর্তে সেই সাবধানবাণী কানে তোলা হয়নি।

অনুমান, জলের নীচে কোনও পাথরে চাকা পড়ে ট্রলিটি উল্টে যায়। যারা ছিল, তাদের অনেকেই সাঁতরে উঠে পড়তে পারলেও ১১ জনকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের বয়স ১৮, ১৩, ১৬, ১৫, ২০-র মধ্যে। প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এককালীন সাহায্য ঘোষণা করেছেন।


```