Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু ১০ বিক্রেতার, ট্রাকে চেপে মেলায় ফল বিক্রি করতে যাচ্ছিলেন

ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পাননি চালক।

কর্নাটকে পথ দুর্ঘটনায় মৃত্যু ১০ বিক্রেতার, ট্রাকে চেপে মেলায় ফল বিক্রি করতে যাচ্ছিলেন

ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা

শেষ আপডেট: 22 January 2025 16:45

দ্য ওয়াল ব্যুরো: ঘন কুয়াশার জের। আর তার জেরেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল কর্নাটকে। জানা গেছে, বুধবার ভোরের দিকে উত্তর কন্নড় জেলায় ৬৩ নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ফলবোঝাই ট্রাক।

শেষ পাওয়া খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১৫ জন। পুলিশ সূত্রে খবর, এদিন প্রচুর ফল নিয়ে প্রায় ৩০ জন বিক্রেতা এল্লাপুরার দিকে যাচ্ছিলেন ট্রাকে চেপে। তখনই জাতীয় সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা।

জানা গেছে, সামনে থাকা গাড়িকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পাননি চালক। রাস্তার পাশে কোনও গার্ড না থাকায় রাস্তা থেকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে ট্রাকটি।

স্থানীয় একটি মেলায় ফল বিক্রি করতে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে হুবলির কেআইএমএস হাসপাতালে ভর্তি করানো হয়। ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত ও আহতদের পরিবারকে খবর পাঠাচ্ছে পুলিশ।

অন্যদিকে, আরেকটি পৃথক পথ দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রায়চুর জেলার ঘটনা। জানা গেছে পুজো দিতে যাওয়ার সময় গাড়ি পালটি খেয়ে ঘটে যায় দুর্ঘটনা।


```