Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

৪৮ ঘণ্টায় ৩১ জনের পর এবার আট দিনে ১০৮! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে মৃত্যুমিছিল অব্যাহত

৪৮ ঘণ্টায় ৩১ জনের পর এবার আট দিনে ১০৮! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে মৃত্যুমিছিল অব্যাহত

শেষ আপডেট: 11 October 2023 14:29

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের নান্দেড়ের সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়ছিল ৩১ জন রোগীর। ভয়াবহ ঘটনাটিতে প্রশ্নের মুখে পড়েছিল সে রাজ্যের প্রশাসন। কয়েকদিন কাটতে না কাটতেই ফের মহারাষ্ট্রে মৃত্যুমিছিল। এবার ৮ দিনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। যার মধ্যে ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১১ জন রোগীর। গতবারের ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিজেদের অসহায়তার কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছিল, যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত না থাকার কথাও। যদিও এবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের ডিন। 

অক্টোবর মাসের প্রথমেই খবরের শিরোনামে উঠে এসেছিল মহারাষ্ট্রের নান্দেড় জেলার শঙ্করাও চব্যন সরকারি হাসপাতালটি। এই হাসপাতালেই পরপর চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। যা চাউর হতেই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়ে একনাথ শিন্ডের সরকার। কিন্তু এরপরও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তারই প্রমাণ মিলল সম্প্রতি। এবার আটদিনে ১০৮ জন রোগীর মৃত্যুর ঘটনাতে ফের কাঠগড়ায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে ঘটনাটি ‘স্বাভাবিক’ বলেই মত ওই হাসপাতালের ডিনের। এপ্রসঙ্গে তিনি বলেন, “গত ২৪ ঘন্টায়  ১,১০০ জনেরও বেশি রোগীকে ডাক্তাররা পরীক্ষা করেছেন। ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গড় মৃত্যুর সংখ্যা ২৪ ঘণ্টায় ১৩ জন ছিল আগে, এখন তা কমে হয়েছে ১১ জন। জন্মগত সমস্যার কারণেই সদ্যোজাতদের মৃত্যু হয়েছে।”


হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকার তত্ত্বও মানতে নারাজ ডিন। তাঁর দাবি, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং কর্মীরা সমস্ত রোগীদের সাহায্য করছেন। তিন মাসের ওষুধ স্টক করা হয় বলেও জানিয়ছেন তিনি। ওষুধের অভাবে নয়, বরং শারীরিক সমস্যাতেই এত সংখ্যক রোগীর মৃত্যুর হয়েছে বলে মত হাসপাতাল কর্তৃপক্ষের।” এদিকে ঘটনাটিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন অভিযোগ করেছেন, নান্দের জেলা হাসপাতালে ৬০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের দেখভালের জন্য নার্সের সংখ্যা মোটে তিনজন।


মহারাষ্ট্রে নান্দের জেলার শংকররাও চভন সরকারি হাসপাতালের মৃত্যু মিছিলের ঘটনায় হুলুস্থুল পড়ে যায় গোটা দেশে। মহারাষ্ট্রের জোট সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়তেই টনক নড়ে স্থানীয় সাংসদ সাংসদ হেমন্ত প্যাটেলের। তারপরই হাসপাতালের নোংরা বাথরুম দেখে চটে যান তিনি, ডিনকে অবিলম্বে তা পরিষ্কার করার নির্দেশ দেন। ডিনের নিজের হাতে হাসপাতালের নোংরা বাথরুম পরিষ্কার করার ভিডিও ভইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। 


```