Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভূমিকম্পে মৃত সহস্রাধিক, ব্যাঙ্কক থেকে ফিরলেন বাঙালি পর্যটকরা, পৌঁছাল ভারতের ত্রাণ

সফদর নামে আরেক যাত্রী জানান, আকাশ ছোঁওয়া বাড়িগুলি দেখে মনে হচ্ছিল খেলনার মতো দুলছে।

ভূমিকম্পে মৃত সহস্রাধিক, ব্যাঙ্কক থেকে ফিরলেন বাঙালি পর্যটকরা, পৌঁছাল ভারতের ত্রাণ

ভূমিকম্পে রাস্তা ফেটে চৌচির।

শেষ আপডেট: 29 March 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: সাক্ষাৎ মৃত্যুপুরী দর্শন করে কলকাতায় ফিরলেন থাইল্যান্ড ভ্রমণে যাওয়া রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে ব্যাঙ্কক থেকে কলকাতা বিমানবন্দরে নেমে শোনালেন সেই মৃত্যুর মুখোমুখি হওয়ার দুঃসহ অভিজ্ঞতা। প্রবল ভূমিকম্পে মূল ক্ষতি মায়ানমারে হলেও বাঙালির অন্যতম পর্যটন আকর্ষণ ব্যাঙ্ককেও কম ক্ষতি হয়নি। রঞ্জন জানালেন, ব্যাঙ্ককের বর্তমান অবস্থা স্বাভাবিক হয়ে উঠলেও সেই মুহূর্তে সকলের মধ্যে মৃত্যুভয় ছড়িয়ে পড়েছিল। সেই সময়টায় মনে হচ্ছিল গোটা পৃথিবীটাই বোধহয় রসাতলে চলে যাবে। যত মল, অফিস আছে সবখান থেকে লোকে হুড়মুড়িয়ে ছুটে বেরিয়ে আসছে। মেট্রো রেল বন্ধ হয়ে গেল।

সফদর নামে আরেক যাত্রী জানান, আকাশ ছোঁওয়া বাড়িগুলি দেখে মনে হচ্ছিল খেলনার মতো দুলছে। কয়েক ঘণ্টার জন্য গোটা শহরটা থেমে গিয়েছিল আতঙ্কে। সঞ্জীব দত্তও শুক্রবার রাতে ব্যাঙ্কক থেকে ফিরেছেন। তিনি বললেন, তাঁর বিছানা যেন দোলনার মতো দুলছিল। তিনি জেগে উঠে দেখেন পালে পালে লোক সিঁড়ি দিয়ে ছুটে নামার চেষ্টা করছে। আমিও আটতলা থেকে রাস্তায় নেমে এলাম। পথে তখন লোকে লোকারণ্য। গাড়িঘোড়া সব বন্ধ। এমন যানজটে লেগে গেল যে ৩০ কিমি পথ যেতে ৫-৬ ঘণ্টা লেগে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ব্যাঙ্ককের তেমন বড় ক্ষতি না হলেও মায়ানমারের উপর দিয়ে পুরো ঝাপটা বয়ে গিয়েছে ভূমিকম্পের। ইতিমধ্যেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। জখমের সংখ্যা সরকারিভাবে ২ হাজার ছাড়ালেও বহু মানুষ এখনও নিখোঁজ। মায়ানমারের সামরিক জুন্টা নেতা জেনারেল মিন আং ইয়াং পরিস্থিতি মোকাবিলায় সব দেশের কাছে সাহায্য ও অনুদান চেয়েছেন।

মায়ানমারের ভূমিকম্পে সবথেকে প্রথমে ত্রাণসাহায্য নিয়ে ভারতীয় বিমানবাহিনীর পণ্যবাহী বিমান সি-১৩০ জে ইতিমধ্যেই ইয়াঙ্গন (সাবেক রেঙ্গুন) শনিবারই পৌঁছে গিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ব্রহ্মা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিমানে ১৫ টন ওজনের ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে সেদেশে। যার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, সাবান-পেস্ট, জেনারেটর এবং অত্যাবশ্যকীয় ওষুধ। 


```