Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফের উত্তপ্ত মণিপুর, যৌন অত্যাচারের শিকার ১০ বছরের নাবালিকা, আটক ১

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ১০ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজন কিশোর, যাকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।

ফের উত্তপ্ত মণিপুর, যৌন অত্যাচারের শিকার ১০ বছরের নাবালিকা, আটক ১

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 April 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ১০ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযুক্ত একজন কিশোর, যাকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুটি মূলত চানডেল জেলার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ মণিপুরের চূড়াচাঁদপুরে থাকছিল। শুক্রবার তাকে চূড়াচাঁদপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে মহিলা থানা-সহ স্থানীয় পুলিশ টিম হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করার পর বিভিন্ন সন্দেহভাজন স্থানে খোঁজ চালানো হয়। অবশেষে একই দিন সন্ধ্যায় তুইবং সাব-ডিভিশনের জিয়ন ভেং এলাকায় এক কিশোরকে আটক করা হয়। তাকে “চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল” (CCL) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছে জো সম্প্রদায়ভুক্ত মহিলাদের সংগঠন ‘Zo Women's Movement’। সংগঠনটি বলেছে, সম্প্রদায়ে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কাজনক চিত্র তুলে ধরছে। সংগঠনটির দাবি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

চূড়াচাঁদপুরে এর আগে, গত মাসে একটি ত্রাণশিবিরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার পর খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত এখনও চলমান। পুলিশ জানিয়েছে, নতুন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


```