Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Pahalgam: হামলার ছ'দিনের মধ্যে কাশ্মীরে 'নিশ্চিহ্ন' ১০ জঙ্গির বাড়ি! জোর প্রত্যাঘাত ভারতের

যে সকল জঙ্গিদের বাড়িতে হামলা করা হয়েছে তাদের নাম, পরিচয় সামনে এসেছে।

Pahalgam: হামলার ছ'দিনের মধ্যে কাশ্মীরে 'নিশ্চিহ্ন' ১০ জঙ্গির বাড়ি! জোর প্রত্যাঘাত ভারতের

ছবি-গুগল

শেষ আপডেট: 27 April 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা হয় গত মঙ্গলবার। এর এক সপ্তাহ পেরোতে না পেরোতেই জম্মু-কাশ্মীরে ১০ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল (10 Terrorists' Homes In Kashmir Razed after Pahalgam Incident)। রবিবারই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল নিরাপত্তাবাহিনী। 

সূত্রে খবর, যে সকল জঙ্গিদের বাড়িতে হামলা করা হয়েছে তাদের নাম, পরিচয় সামনে এসেছে। এদের মধ্যে রয়েছে, লস্কর-ই-তইবার আদিল হোসেন ঠোকার, জাকির আহমেদ গনাই, আমির আহমেদ দার, আসিফ শেখ, শহীদ আহমেদ কুট্টে, আহসান উল হক আমির, জইশ-ই-মহম্মদের আমির নাজির ওয়ানি, জামিল আহমেদ শের গজরি। 'দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট'-এর আদনান সাফি দার এবং ফারুখ আহমেদ তেদওয়া। 

আহসান উল হক আমির ২০১৮ সালে পাকিস্তানে প্রশিক্ষণ নেয়। হামলার কিছুদিন আগেই বৈসরন ভ্যালিতে অনুপ্রবেশ করেছিল। শহীদ আহমেদ কুট্টে একাধিক দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। জাকির আহমেদ গানি সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন নজরদারির আওতায় ছিল। ফারুখ আহমেদ তেদওয়া পাকিস্তানে থেকেই কাজ করছে। আদিল হোসেন ঠোকার গত মঙ্গলবারের হামলার সঙ্গে যুক্ত ছিল বলেই অনুমান করা হচ্ছে। 

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলা হয় (Kashmir Pahalgam Terror Attack)। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত সরকার। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়, 'সার্ক' ভিসা বাতিল করে পাকিস্তানিদের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। 

সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারতের সিদ্ধান্তের পর মুখ খোলে পাকিস্তান। প্রাক্তন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দেন, 'সিন্ধুতে হয় জল বইবে নয়তো ভারতীয়দের রক্ত।' পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। 

রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে পহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, “পহেলগামের ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেবো।" প্রধানমন্ত্রী আরও বলেন, "যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, তখনই শত্রুরা আবারও সেখানে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।" তিনি একে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, “কাশ্মীরে শান্তি স্থাপনের চেষ্টা চলছে, কিন্তু কিছু শক্তি শান্তি সহ্য করতে পারেনি এবং তারা আবার কাশ্মীরকে অশান্ত করতে চেয়েছে।”


```