Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান, গুলির লড়াইয়ে নিহত ৮ মাওবাদী, মৃত এক জওয়ান

শনিবার অবুঝমারহর পাহাড়ি জঙ্গলে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই।

ছত্তীসগড়ের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান, গুলির লড়াইয়ে নিহত ৮ মাওবাদী, মৃত এক জওয়ান

ছত্তীসগড়ের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান

শেষ আপডেট: 15 June 2024 13:42

দ্য ওয়াল ব্যুরো: ভোট শেষ হওয়ার পর ফের ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযান। ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় গত ২ দিন ধরে চলছে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর লড়াই। শনিবার অবুঝমারহর পাহাড়ি জঙ্গলে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। তার জেরে নিহত হয়েছেন ৮ মাওবাদী। মৃত্যু হয়েছে ১ জওয়ানেরও। 

ছত্তীসগড়ের নারায়ণপুর জেলার আওতায় পড়ে অবুঝমারের জঙ্গল। ছত্তীসগড়ের নারায়ণপুর ও বীজাপুর, দান্তেওয়াড়া জেলার অংশ জুড়ে রয়েছে এই সুবিশাল জঙ্গল। আর সেখানেই মাওবাদীদের ঘিরে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। আইটিবিপির ৫৩ ব্যাটালিয়ান মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স এই মাওবাদী দমন অভিযানে নামে। ৪০০০ কিলোমিটার এলাকায় বিস্তীর্ণ এই জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই চলতে থাকে। ।

ছত্তীসগড় পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে মাওবাদী গেরিলা বাহিনী পিএলজিএ-র খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এরপর ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় ডিসট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি), ছত্তীসগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত ‘স্পেশাল টাস্ক ফোর্স’ এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপি-র যৌথবাহিনী।
গত ১২ জুন থেকে এই অভিযান চলছে। শনিবার সকালে গুলির লড়াই শুরুর পরই এলাকায় বাড়তি বাহিনী আসে। এই প্রতিবেদন লেখার সময় অর্থাৎ বেলা বেড়টা পর্যন্ত গুলির লড়াই চলছে। 

এর আগে চলতি মাসে নারায়ণপুর এলাকায় আরও এক এনকাউন্টারে ৬ মাওবাদীর মৃত্যু হয়েছিল। এনকাউন্টারে যে মাওবাদীদের মৃত্যু হয়েছে, তাদের মাথার দাম ছিল ৩৮ লাখ টাকা। মাওবাদীদের 'পিপলস লিবারেশন গেরিলা আর্মির' ওপর এটিই ছিল নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় হামলা। 


```