Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মেঘালয়ে বিরোধী দলনেতা তৃণমূলের মুকুল সাংমা, টুইটে অভিনন্দন অভিষেকের

প্রসঙ্গত, মুকুল অতীতে কংগ্রেসের হয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে তিনি শিবির বদলে তৃণমূলে যোগ দেন।

মেঘালয়ে বিরোধী দলনেতা তৃণমূলের মুকুল সাংমা, টুইটে অভিনন্দন অভিষেকের

মুকুল সাংমা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 29 August 2024 22:41

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের সমর্থনে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল। মেঘালয় বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেস থেকে তৃৃণমূলে আসা মুকুল সাংমা। বৃহস্পতিবার রাতে টুইটে তাঁকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়ে টুইটে অভিষেক লিখেছেন, "মুকুলের নেতৃত্বে বিধানসভায় জনগণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তাদের অধিকার প্রবলভাবে রক্ষা করা হবে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহি করতে হবে!"

প্রসঙ্গত, মুকুল অতীতে কংগ্রেসের হয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে তিনি শিবির বদলে তৃণমূলে যোগ দেন। সূত্রের খবর, জোট ধর্ম মেনে একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোকে  মেঘালয় বিধানসভায় বিরোধী শিবিরের মুখ্যসচেতক করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। 


টুইটে মুকুলকে অভিনন্দন জানিয়ে অভিষেক আরও লিখেছেন,  'জনগণের জীবনযাত্রার উন্নয়নে তার নিবেদিতপ্রাণ প্রচেষ্টা প্রশংসনীয়। তার বিশাল অভিজ্ঞতা এবং জনজীবনের গভীর উপলব্ধির সাথে, আমি নিশ্চিত যে মেঘালয়ের জনগণ এখন এমন একটি কণ্ঠ পাবে যা তারা বিশ্বাস করতে পারে এবং তার উপর নির্ভর করতে পারে, যা রাজ্যের গৌরব এবং গর্ব পুনরুদ্ধার করতে সহায়তা করবে।'


```