Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

'মানুষখেকো' চিতাবাঘকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, বনরক্ষীকে কামড়ে ধরেছিল সে

শুক্রবার রাতে তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়ির পিছনে টিউবওয়েলে জল আনতে যান সুরেন্দ্র নামে ওই বনকর্মী। কাছেই একটি আম গাছের ডালে বসে পুরো বিষয়টি নজরে রাখছিল চিতাবাঘটি।

'মানুষখেকো' চিতাবাঘকে পিটিয়ে মারলেন গ্রামবাসীরা, বনরক্ষীকে কামড়ে ধরেছিল সে

ফাইল ছবি

শেষ আপডেট: 28 September 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: নেকড়ের দাপটে আগেই ঘুম উড়েছে মানুষের। দিন হোক বা রাত প্রাণ বাঁচানোই দায়। এবার বনরক্ষীকে কামড়ানোর দায়ে তিন বছর বয়সি এক চিতাবাঘকে পিটিয়ে মারার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে যোগীরাজ্যের বিজনোরে।

সূত্রের খবর, শুক্রবার রাতে তিন ছেলেমেয়েকে নিয়ে বাড়ির পিছনে একটি টিউবওয়েলে জল আনতে যান সুরেন্দ্র নামে ওই বনকর্মী। কাছেই একটি আম গাছের ডালে বসে পুরো বিষয়টি নজরে রাখছিল চিতাবাঘটি। পরে সুযোগ বুঝে আচমকাই ওই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে মানুষখেকো চিতাবাঘটি। ঘটনায় গুরুতর আহত হন সুরেন্দ্র।

বিষয়টি নজরে আসতেই পাল্টা চিতার উপর চড়াও হন স্থানীয়রা। এরপর লাঠিসোঁটা দিয়ে ‘মানুষখেকো’কে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

ডিভিশনাল ফরেস্ট অফিসার জ্ঞান সিং জানান, চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়তেই পিছন থেকে মানুষখেকোর একটি পা ধরে টানতে থাকে সুরেন্দ্রর এক মেয়ে। প্রায় দশ মিনিট চিতাবাঘের সঙ্গে লড়াইয়ের পর গ্রামবাসীরা এসে সুরেন্দ্রকে প্রাণে বাঁচান। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।’

এমনিতেই যোগীরাজ্যের বাহরাইচের মানুষ নেকড়ের আতঙ্কে দিন কাটাচ্ছেন। শিশু হোক বা বয়স্ক নেকড়ের হামলায় প্রাণ যাচ্ছে অনেকেরই। এবার চিতাবাঘ মৃত্যুর ঘটনায় শোরগোল উত্তরপ্রদেশে।


```