Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টুপিতে মুখ ঢেকেছিল জঙ্গি, সেই টুপির সূত্রেই জঙ্গির খোঁজ পেল এনআইএ

মুখ ঢাকতে যে টুপিকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছিল ব্যাঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের জঙ্গিরা, সেই টুপির সূত্রেই জঙ্গিদের কাছে পৌঁছে গেলেন জাতীয় তদন্তকারী সংস্থা।

টুপিতে মুখ ঢেকেছিল জঙ্গি, সেই টুপির সূত্রেই জঙ্গির খোঁজ পেল এনআইএ

শেষ আপডেট: 13 April 2024 11:48

দ্য ওয়াল ব্যুরো: মুখ ঢাকতে যে টুপিকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছিল ব্যাঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের জঙ্গিরা, সেই টুপির সূত্রেই জঙ্গিদের কাছে পৌঁছে গেলেন জাতীয় তদন্তকারী সংস্থা।

গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসে এক যুবক। তার মাথায় ছিল বিশেষ ধরনের এক টুপি। যা আততায়ীকে মুখ ঢাকতে সাহায্য করেছিল।


তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের নজরে আসে, ক্যাফে থেকে কিলোমিটার কয়েক দূরে একটি ধর্মীয় স্থানে ঢুকছিল জঙ্গিরা। তাড়হুড়োয় সেখানেই টুপি ফেলে আসে এক জঙ্গি। 

এনআইএ সূত্রের দাবি, ওই টুপির সূত্রেই শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে পর্ব মেদিনীপুরের দিঘার হোটেল থেকে পাকড়াও করা গিয়েছে আব্দুল মাতিন তাহা এবং মুশাবীর হুসেন সাজিবকে।

জঙ্গিদের মাথায় ঢাকা ওই টুপিকে কেন বিশেষ ধরনের টুপি বলছে এনআইএ?

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, জঙ্গি সাজিবের মুখ ঢাকা ওই টুপি সাধারণ আর পাঁচটা টুপির মতো নয়। বিশেষ ব্র্যান্ডের এই টুপি নির্দিষ্ট সংখ্যায় তৈরি করা হয়। এমনকী টুপির ওপরে একটি ক্রমিক নম্বরও থাকে। যার ভিত্তিতে টুপিটি কেন কিনেছেন তার বিস্তারিত তথ্যও থাকে কোম্পানির কাছে। মূলত, কোনও টুপিতে ত্রুটি বেরলে তা রিফান্ডের জন্যই এই ব্যবস্থা।

এনআইএ জানতে পেরেছে, হামলার দিন পর্যন্ত সংশ্লিষ্ট বিশেষ ব্র্যান্ডের এই টুপি বিক্রি হয়েছিল ৪০০ পিস। ধর্মীয়স্থানে জঙ্গি সাজিবের ফেলে আসা টুপির সূত্র ধরেই তাঁর খোঁজ পান তদন্তকারীরা। শুরু হয় নজরদারিও। অবশেষে দিঘা থেকে গ্রেফতার। 


```