Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! জারি হল নয়া নির্দেশিকা

অন্যথায় মোটা অঙ্কের জরিমানা তো বটেই, সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হতে পারে।

দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা! জারি হল নয়া নির্দেশিকা

শেষ আপডেট: 27 October 2023 12:04

দ্য ওয়াল ব্যুরো: এখন থেকে সরকারের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মীরা। একান্তই দ্বিতীয় বিয়ে করতে হলে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে সরকারের কাছ থেকে। অন্যথায় মোটা অঙ্কের জরিমানা তো বটেই, সংশ্লিষ্ট সরকারি কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হতে পারে।

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এমনই নয়া নির্দেশ চালু করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সূত্রের খবর, জনসংখ্যা নিয়ন্ত্রণে আগে থেকেই উদ্যোগী হয়েছিলেন হিমন্ত। সরকারি কর্মীদের মধ্যে জারি করা নয়া নিয়ম আগামী দিনে রাজ্যের সমস্ত বাসিন্দার জন্যই প্রযোজ্য করা হতে পারে।

বৃহস্পতিবার অসমের সরকারের তরফে জারি করা নির্দেশিকায় সরকারি কর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে, পার্সোনাল ল’ বা নিজস্ব ধর্মীয় আইন যাই থাক না কেন, প্রথম স্ত্রী জীবিত থাকতে অসম সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না রাজ্যের সরকারি কর্মীরা। সরকারের নির্দেশ অমান্য করে কেউ লুকিয়ে বিয়ে করলে, কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মীকে। এমনকী সরকারি কর্মীদের সন্তান সংখ্যা দুইয়ের বেশি হলে চাকরি থেকে বরখাস্তের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে ২০১৯ সালে আইন পাশ করিয়ে দুই সন্তান নীতি চালু করে অসম সরকার। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের পর যেসব দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাঁদের সরকারি চাকরিতে রাখা হবে না দেওয়া হবে না। রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একাধিক বিয়ে রুখতেই হেমন্তর এমন পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


```