Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল

অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ই-মেল মারফৎ এই হুমকি এসেছে বলে সূত্রের খবর। 

অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল

শেষ আপডেট: 1 January 2024 00:03

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ই-মেল মারফৎ এই হুমকি এসেছে বলে সূত্রের খবর। 

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেখানে সাজ সাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারই মাঝে এই হুমকি ই-মেলকে ঘিরে ছড়িয়েছে জোর চাঞ্চল্য। যদিও এ ব্যাপারে এখনও উত্তর প্রদেশের পুলিশ প্রশাসনের কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া জানা যায়নি।

সূত্রের খবর, গত ২৭ ডিসেম্বর জুবের খানের ই-মেল থেকে এই দুটি হুমকি ই-মেল পাঠানো হয়েছে। ই-মেলে প্রেরক নিজেকে পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআইয়ের সক্রিয় হিসেবেও দাবি করেছে।

ওই সূত্রের দাবি, ই-মেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এসটিএফ প্রধানের পাশাপাশি ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সেখানেই জানানো হয়েছে, উদ্বোধনের আগেই অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

কে এই জুবের খান, আদৌ এই নামের কোনও ব্যক্তি ই-মেল পাঠিয়েছে নাকি ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, কোন আইডি থেকে এবং কোন এলাকা থেকে এই ই-মেল এসেছে, কোন আইপি অ্যাড্রেস  ব্যবহার করা হয়েছে, তদন্তে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

তবে এই প্রথম নয়। এর আগেও অযোধ্যার রাম মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। পুলিশ সূত্রের খবর, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশ পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয়েছিল, ২১ সেপ্টেম্বর রামং মন্দিরে বিস্ফোরণ ঘটবে। হুমকি ফোনকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। 

ফোনের সূত্র ধরে পুলিশ বেরেলির ফতেহগঞ্জ পূর্ব এলাকার ইতাউরিয়া গ্রামে পৌঁছয়। জানা যায়, ফোনকলটি করেছিল অষ্টম শ্রেণির এক ছাত্র। পুলিশকে সে জানিয়েছিল, ইউটিউব ভিডিওয় এই ধরনের একটি হুমকি দেখেছিল। সেটি জানাবে বলেই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিল।


```