Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলের ওয়ানাড়ে দুর্গত এলাকায় রাহুল-প্রিয়ঙ্কা, ঘুরে দেখলেন দুর্দশার ছবি, মৃত প্রায় ৩০০

কান্নুর বিমানবন্দরে নেমে সেখান থেকে ওয়ানাড় রওনা দেন কংগ্রেসের বিরোধী দলনেতা

কেরলের ওয়ানাড়ে দুর্গত এলাকায় রাহুল-প্রিয়ঙ্কা, ঘুরে দেখলেন দুর্দশার ছবি, মৃত প্রায় ৩০০

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া

শেষ আপডেট: 1 August 2024 15:44

দ্য ওয়াল ব্যুরো: অতিবৃষ্টির জেরে ভূমিধস কবলিত ওয়ানাড় পরিদর্শন করলেন লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিমানে কান্নুর বিমানবন্দরে নেমে সেখান থেকে ওয়ানাড় রওনা দেন কংগ্রেসের বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন বোন ও ওয়ানাড় কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়ঙ্কা গান্ধী।

তাঁরা এদিন চুরালমালা এলাকায় যান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে গায়ে নীল রঙের রেনকোট পরে গিয়েছিলেন কংগ্রেস নেতা। মেপ্পাড়ির কমিউনিটি হেল্থ সেন্টারে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা স্থানীয় একটি হাসপাতাল এবং দুটি ত্রাণশিবিরও দেখতে যান। তাঁদের সঙ্গে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা আলাপ্পুঝার সাংসদ কেসি বেণুগোপাল।

সম্পূর্ণ বিধ্বস্ত ওয়ানাড় জেলায় এ পর্যন্ত প্রায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। জলের তোড়ে ও ধসে জখমের সংখ্যা ২০০। আরও আড়াইশো মানুষ এখনও নিখোঁজ। মুন্ডাক্কাই এবং চুরামালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে উদ্ধারকাজ চালানো সেনাবাহিনী হিমশিম খাচ্ছে। কেন্দ্রের কাছে তারা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি চেয়ে পাঠাচ্ছে। তার মধ্যে রয়েছে এনটিআরও-র রেকো রেসকিউ সিস্টেম এবং রিমোট সেন্সিং ইকুইপমেন্ট।


```