Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের ডিএ বাড়ল, রাজ্যের সঙ্গে ফারাক এখন ৪০ শতাংশ

পুজোর আগেই আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করল কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের ডিএ বাড়ল, রাজ্যের সঙ্গে ফারাক এখন ৪০ শতাংশ

শেষ আপডেট: 18 October 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো: বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) দাবিতে শহিদ মিনারের সামনে অবস্থান আন্দোলন অব্যহত রেখেছেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ। পুজোর পরে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এমন আবহে পূর্ব ঘোষণা অনুযায়ী পুজোর আগেই আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করল কেন্দ্র।

বুধবার চতুর্থীর দিনে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। এই নিয়ে চলতি বছরে দু’বার কর্মচারীদের ডিএ বৃদ্ধি করল কেন্দ্র। যার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক বৃদ্ধি হল প্রায় ৪০ শতাংশ। 

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ায় এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বৃদ্ধি হল। অন্যদিকে রাজ্যের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের কর্মচারীদের বেতনের ফারাক আরও অনেকখানি বেড়ে গেল। যার ফলে পুজোর পরে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ বৃহত্তর আন্দোলনে নামতে পারেন বলে মনে করা হচ্ছে।

অক্টোবর থেকে ঘোষণা হলেও সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ জুলাই থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরা আগামী মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিএ-র বকেয়া অংশের টাকাও পেযে যাবেন। একদিকে দুর্গাপুজো অন্যদিকে নবরাত্রি। দেশজুড়ে উৎসবের আবহে ডিএ বৃদ্ধির খবরে স্বভাবতই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অন্দরে। 

মূলত বাজারদরের উপরে নির্ভর করেই কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি মূল্যের হিসাব করে জিনিসপত্রের বর্ধিত বাজারদর ঠিক করে কেন্দ্রের শ্রম মন্ত্রক। তার ভিত্তিতেই কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে থাকে সরকার। 


```