Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদবানির মুখে রথ যাত্রা, রাম মন্দির উদ্বোধনের আগে কী বার্তা প্রবীণ নেতার

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিশেষ দিনকে সামনে রেখে তিন দশক আগে তাঁর ঐতিহাসিক রাম রথ যাত্রার কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। 

আদবানির মুখে রথ যাত্রা, রাম মন্দির উদ্বোধনের আগে কী বার্তা প্রবীণ নেতার

শেষ আপডেট: 13 January 2024 10:03

দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিশেষ দিনকে সামনে রেখে তিন দশক আগে তাঁর ঐতিহাসিক রাম রথ যাত্রার কথা দেশবাসীকে স্মরণ করিয়ে দিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। 

মন্দির উদ্বোধন অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন, জানিয়েছেন অশীতিপর নেতা। যদিও মন্দির নির্মাণের দায়িত্বে থাকা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গোড়ায় আদবানিকে বয়সের কারণ দেখিয়ে আমন্ত্রণ করতে চায়নি। পরে বিশ্বহিন্দু পরিষদের শীর্ষ নেতারা তাঁর দিল্লির বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসেন। 

আরএসএস, বিজেপি সহ গেরুয়া শিবিরের রাম মন্দির আন্দোলনের অন্যতম অধ্যায় আদবানির রথ যাত্রা। ১৯৯০ এর অক্টোবরে গুজরাতের সোমনাথ মন্দির চত্বর থেকে অযোধ্যা অভিমুখে যাত্রা শুরু করেছিল রাম রথ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে রথ ছোটানো আদবানি 'রাষ্ট্রধর্ম' ম্যাগাজিনে লিখেছেন, যাত্রা শুরুর পর দিন মানুষের উৎসাহ দেখে উপলব্ধি করি, আমি নিছকই সারথী। মন্দিরের বার্তা বহন করছে আসলে রথটিই। 

সেই রথ বা বিশেষ ধরনের বাসটি বিহারের মুজফ্ফরপুরে আটকে দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। প্রতিবাদে কেন্দ্রের বিশ্বনাথ প্রতাপ সিংহের সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। দেশের নানা প্রান্তে দাঙ্গা পরিস্থিতি দেখা দেয়।

আদবানি অবশ্য নিবন্ধে এই পর্বের উল্লেখ করেননি। তবে ওই আন্দোলনের ঢেউ বিজেপিকে অনেক দূর এগিয়ে দেয়। পরের বছর লোকসভা নির্বাচনে আসন প্রাপ্তিতে সেঞ্চুরি করে পদ্ম শিবির। 

১৯৯০, রাম রথে আদবানি, মোদী

আদবানির নিবন্ধটি প্রকাশিত হবে ১৫ জানুয়ারি। ২২ তারিখ অযোধ্যায় ম্যাগাজিনটি অতিথিদের মধ্যে বিলি করা হবে বিনামূল্যে।

স্বভাবতই চর্চা শুরু হয়েছে, প্রবীণ আদবানির এই সময় রাম মন্দির আন্দোলনে নিজের ভূমিকা তুলে ধরতে কেন কলম ধরলেন। আসলে বিজেপি সহ গেরুয়া শিবিরের একাংশ চেয়েছিল, আদবানিকে দিয়েই মন্দির শিলান্যাস এবং উদ্বোধন করানো হোক। রাম মন্দির নির্মাণ আন্দোলনের অবদানের স্বীকৃতি হিসাবেই প্রবীণ নেতাকে এই কাজে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। শিলান্যাসের পর উদ্বোধনও করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। কারও কারও মতে, সেই মন্দির উদ্বোধনের আগে আদবানি তাঁর অবদানের কথা আরও একবার নথিভুক্ত করলেন। 

রাম মন্দির আন্দোলনের দিনগুলিতে আদবানি-মোদীর সম্পর্ক ছিল গুরু-শিষ্যের। ফাইল চিত্র

আদবানি নিবন্ধে মোদীর কথাও লিখেছেন। রথে প্রবীণ নেতার সহযোগী ছিলেন তখন গুজরাতে নবীন বিজেপি নেতা মোদী। আদবানি লিখেছেন, মোদী তখন খুব পরিচিত মুখ ছিলেন না। কিন্তু ভগবান রাম তখনই ঠিক করে রেখেছিলেন, কাকে তিনি মন্দির উদ্বোধনের সুযোগ দেবেন। রামভক্ত মোদীর হাতে দ্বারদঘটন হয়ে যাচ্ছে রাম মন্দিরের।


```