Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ত্রিপুরায় নারকীয় ঘটনা! ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে ধানখেতে পুঁতে দিলেন প্রতিবেশী

ওই পরিবারের আত্মীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি অসমের শিলচর থেকে এসেছিল ত্রিপুরায়। অভিযুক্তের শিশুটির ওপর নজর ছিল বহুদিন ধরেই।

ত্রিপুরায় নারকীয় ঘটনা! ১৪ মাসের শিশুকে ধর্ষণ করে ধানখেতে পুঁতে দিলেন প্রতিবেশী

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 October 2025 11:58

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর লালসার শিকার ১৪ মাসের শিশু। ধর্ষণের পর তাকে ধানখেতে পুঁতে দিলেন অভিযুক্ত। ত্রিপুরায় ঘটেছে এই নৃশংস ঘটনা।

পুলিশ জানাচ্ছে, শনিবার ওই শিশুটিকে মায়ের কাছ থেকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও শিশু সমেত ওই ব্যক্তি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাবা-মা। খবর পেয়ে গ্রামবাসীরা খোঁজ শুরু করে। শেষে রাতের দিকে ধানখেতের মাটির নীচ থেকে দেহ উদ্ধার হয়।

পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শিশুটিকে হত্যার পর ধানখেতে পুঁতে দিয়েছিলেন অভিযুক্ত। ময়নাতদন্তের পর রবিবার দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ওই পরিবারের আত্মীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটি অসমের শিলচর থেকে এসেছিল ত্রিপুরায়। অভিযুক্তের শিশুটির ওপর নজর ছিল বহুদিন ধরেই। পাশের বাড়ির কাকুর কাছে মাঝেমধ্যেই যেত শিশুটি। তাই শনিবারও এই নিয়ে তার মা বা বাবা কেউ আপত্তি তোলেনি। আর অভিযুক্ত জানিয়েছিলেন তিনি বাড়িতে নিয়ে গিয়ে 'ভাত খাওয়াবেন'। ওইদিনই রাত ৮টার দিকে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্তকে পরে অসমের নিলামবাজার এলাকা থেকে গ্রেফতার করেন তাঁরা। অপহরণ ও হত্যার অভিযোগে একাধিক ধারায় মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। সোমবার আগরতলায় আদালতে তোলা হবে।

এদিকে, একই দিনে জয়পুরে আরও এক ভয়ানক ঘটনা ঘটেছে। এক বেসরকারি স্কুলে সাত বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্কুলে ঢুকে টয়লেটে লুকিয়ে ছিল। শিশুটি পরে শিক্ষককে সব জানালে ঘটনাটি পুলিশের কাছে পৌঁছয় এবং অভিযুক্তকে পরদিনই গ্রেফতার করা হয়।


```